|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. স্কুল ট্রিপে গিয়ে লাশ হলো জান্নাত : বার্মিংহ্যামে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া

স্কুল ট্রিপে গিয়ে লাশ হলো জান্নাত : বার্মিংহ্যামে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া


প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৭

দেশ রিপোর্ট:
স্কুল ট্রিপে গিয়ে লাশ হয়ে ফিরেছে লেস্টারের বাসিন্দা বৃটিশ-বাংলাদেশী শিশুকন্যা ইভা জান্নাত। গত মঙ্গলবার স্ট্যাফোর্ডশায়ারের ড্রেইটন ম্যানোর থিম পার্কের রাইড ‘স্প্লাশ কেনইয়ন’ থেকে পানিতে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় ১১ বছরের শিশু জান্নাত। সেখান থেকে দ্রুত তাকে বার্মিংহাম চিলড্রেন্স হসপিটালে নেওয়া হলেও অল্প কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারায় সে।

এ ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইভা জান্নাতের পরিবারের পক্ষ থেকে এক শোক বাণীতে বলা হয়েছে, ইভা ছিল ‘‘ ভালোবাসায় পরিপূর্ণ চমৎকার একটি ছোট মেয়ে’’। ইভার মৃতদেহ হাসপাতাল থেকে দ্রুত হস্তান্তর এবং তার মৃত্যুর কারণ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ড্রেইটন ম্যানোর থিম পার্কের ওই রাইডটি বন্ধ রাখার দাবি জানিয়েছে ইভার পরিবার। ইভা জান্নাতের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বন্ধ রাখা হয়েছিল ড্রেইটন ম্যানোর থিম পার্ক। ইভার স্কুল লেস্টারের জামিয়া গার্লস একাডেমিও বন্ধ ছিল বুধবার।

স্কুলের প্রধান শিক্ষিকা ইরফানা বরা এক বিবৃতিতে বলেন, ইভা ছিল ‘‘চমৎকার ও মিষ্টি প্রকৃতির এক মেয়ে যাকে সবাই ভালোবাসতো। আমরা এখন ভয়াবহ বিয়োগান্তক ঘটনাটিকে বুঝে ওঠার চেষ্টা করছি। আমাদের সকল ভাবনা ও প্রার্থনা এখন ইভার পরিবারের সদস্যদের প্রতি’’। লেস্টারের জামে মসজিদেও ইভার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়েছে। ড্রেইটন ম্যানোর থিম পার্কের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইমার্জেন্সি সার্ভিসকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, মঙ্গলবারের ঘটনাটি পুরো ড্রেইটন ম্যানোর পরিবারকে তথা পার্কের কর্তৃপক্ষ থেকে শুরু করে সকল কর্মী ও বেড়াতে আসা লোকজনকে কাঁপিয়ে দিয়ে গেছে’’। ইভার শোকসন্তপ্ত পরিবার এবং ওই ঘটনায় আক্রান্ত সকলের প্রতি সমবেদনা জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

১৯৯৩ সালে ড্রেইটন ম্যানোর পার্কে ‘স্প্লাশ ক্যানইয়ন’ রাইডটি চালু করা হয়। এতে রয়েছে ২১টি গোলাকৃতির নৌকা। প্রতিটি নৌকায় ছয়জন লোক চড়তে পারে। কৃত্রিমভাবে তৈরি করা প্রবল স্রোতের পানিতে ব্যাপকভাব দুলতে দুলতে থাকে রাইডটি। এই রাইড চড়তে হলে সর্বনিম্ন উচ্চতা থাকাসহ কোনো কোনো ক্ষেত্রে শিশুদের সাথে পূর্ণ বয়স্কদের থাকার নিয়ম বলবৎ রয়েছে।

গোলাকৃতির নৌকাগুলোতে ছয়টি আসন রাখার পাশাপাশি মাঝখানে গোলাকৃতির হাতল স্থাপন করা হয়েছে। প্রবল স্রোতে চড়ার সময়ে যাত্রীরা সেই হাতল ধরে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু স্কাই নিউজে বলা হয়েছে, অনলাইন ফুটেজে দেখা গেছে নৌকার আসনগুলোতে নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা সংযোজিত হয়নি। ড্রেইটন ম্যানোর পার্কে ৯ মে মঙ্গলবারের ঘটনার পর ইংল্যান্ডের অন্য দুটি থিম পার্কেও একই ধরনের রাইড বন্ধ রাখা হয়েছে। সেগুলো হলো সারে এলাকায় অবস্থিত থর্প পার্কের ‘রুম্বা রেপিড্স’ এবং স্ট্যাফোর্ডশায়ারে অবস্থিত অলটন টাওয়ার্সের ‘কঙ্গো রিভার রপিড্স’।

 

শীর্ষ সংবাদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে  তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top