|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫

তারক মুসলিম সেন্টার সম্প্রতি আয়োজিত কমিউনিটি ওপেন ডে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ৫ অক্টোবর রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই দিনব্যাপী আয়োজনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে কমিউনিটির মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে সম্পন্ন হয় এবং স্থানীয় সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার একটি উদাহরণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরবৃন্দ, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, সমাজসেবী, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকলে পরিবার-পরিজনসহ এসে দিনটি উৎসবমুখরভাবে উপভোগ করেন।

ওপেন ডে উপলক্ষে ছিল ১৪টি খাবার ও কাপড়ের স্টল, যেখানে স্থানীয় উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পরিবেশিত হয় বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক খাবার, যা সবাই অত্যন্ত উপভোগ করেন ও প্রশংসা করেন। শিশুদের জন্য ছিল বাউন্সি ক্যাসেল, মেহেদি, গেমস কর্নারসহ নানা বিনোদনের আয়োজন, যা ছোটদের মধ্যে উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।

এবারের ওপেন ডের অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা স্টল। স্থানীয় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে রক্তচাপ, ডায়াবেটিস, বিএমআইসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ অত্যন্ত উৎসাহ ও ইতিবাচকভাবে সাড়া দেন, যা কমিউনিটির কল্যাণমূলক ও জনসেবামূলক কার্যক্রমের প্রতি আস্থার প্রতিফলন।

অনুষ্ঠানে অংশ নেওয়া অমুসলিম অতিথিরা মসজিদ পরিদর্শন করে এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। তারা মসজিদের সামাজিক, শিক্ষামূলক ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন উন্মুক্ত আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে তারক মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. মুহাম্মদ সিরাজ আলী উপস্থিত সকল অতিথি, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা গর্বিত যে আমাদের মসজিদ আজ পুরো কমিউনিটির মিলনস্থল হয়ে উঠেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিখ্যাত আলেম মুফতি আব্দুল মুন্তাকিম ওপেন ডের সফল আয়োজনের প্রশংসা করে বলেন, এই ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ সৃষ্টি করে। আমি তারক মুসলিম সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

তারক মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. মুহাম্মদ সিরাজ আলী ও জয়েন্ট সেক্রেটারী নাফি আহমেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাক্বিম, তারক কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর কায়সার আব্বাস, তারক মুসলিম সেন্টারের ভাইস-চেয়ারম্যান মুরাদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, ভাইস-চেয়ারম্যান শায়েস্তা মিয়া, এসিস্টেন্ট ট্রেজারার সাখাওয়াত হোসাইন চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারী বদরুল আলম, ইমাম হাফিজ মাওলানা সৈয়দ আসিফ আহমদ, মোহাম্মাদ ওয়াহিদ হক, সাহাব মিয়া, আজির উদ্দিন, ডা: মোহাম্মদ আকরাম, ডা: মোহাম্মদ নূর বাশার, ডিষ্ট্রিক নার্স হোসনা বেগম হক, জাহিদ আলী, সাইফুল ইসলাম, আবু বিহারী, তোফায়েল আহমেদ রাসেল, মি: কণা, সাদিক চৌধুরী, আইটি স্পেশালিস্ট মাওলানা নোমান আহমদ ও দ্যা সানরাইজ টুডে’র ডিজিটাল নিউজ এডিটর ফজলু মিয়াসহ মসজিদ কমিটি ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top