|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রবাসী সংগঠন ফ্রেন্ডস অব বাংলাদেশ (এফওবি), ইউকে আয়োজন করেছে এক বর্ণাঢ্য বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা।

গত শনিবার (১১ অক্টোবর) লন্ডনের বিখ্যাত মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের ভবিষ্যৎ মানবিক প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় অর্থ সংগ্রহ, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নারীদের চিকিৎসা, পথশিশুদের পুনর্বাসন ও চোখের দৃষ্টি পুনরুদ্ধার প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করা।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজ জানান, এফওবি বর্তমানে বাংলাদেশজুড়ে একটি মোবাইল ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ইউনিট পরিচালনা করছে। এর মাধ্যমে গ্রামীণ নারীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করে জীবন রক্ষার কাজ চলছে। তিনি বলেন, “আমরা খুব শিগগিরই একটি মোবাইল চোখের ছানি অস্ত্রোপচার ইউনিট চালু করার পরিকল্পনা নিয়েছি, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষ দৃষ্টি ফিরে পায়।”

১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ফ্রেন্ডস অব বাংলাদেশ (এফওবি), ইউকে প্রবাসী বাংলাদেশিদের মানবিক সহানুভূতি ও দেশপ্রেমের প্রতীক হয়ে কাজ করছে। সংগঠনটির অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের নীতি—“Hundred Percent Goes to the Beneficiaries”, অর্থাৎ সংগৃহীত সব অর্থ সরাসরি উপকারভোগীদের কল্যাণে ব্যয় করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনারের (যুক্তরাজ্য) প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর তানভির মোহাম্মদ আজিম। তিনি হাইকমিশনারের বার্তা পাঠ করে বলেন, “ফ্রেন্ডস অব বাংলাদেশ কেবল একটি প্রবাসী সংগঠন নয়, এটি এক মানবিক শক্তি, যা বাংলাদেশে অসহায় মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমপি অ্যান্ড্রু রোসিন্ডেল, এমপি ডেম সিওভেইন ম্যাকডোনাফ, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, ক্রয়ডনের মেয়র কাউন্সিলর মো. ইসলাম, কমিউনিটি নেতা কে. এম. আবু তাহের চৌধুরী এবং বিবিসিএ সভাপতি তোফাজ্জল মিয়া। তাঁদের উপস্থিতি ও বক্তব্য অনুষ্ঠানকে করে তোলে আরও অনুপ্রেরণামূলক।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. জিয়াউল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি সদস্য ও সাবেক সভাপতি মাহবুব ইজদানি খানসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় সংগঠনের কার্যক্রমভিত্তিক ডকুমেন্টারি, উপস্থাপনা করেন ডা. এম. এ. আউয়াল। এছাড়া কনসালট্যান্ট ব্রেস্ট সার্জন ডা. জাকারুল্লাহ ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও আত্ম-পরীক্ষা’ বিষয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

তহবিল সংগ্রহ পরিচালনা করেন প্রখ্যাত কমিউনিটি ব্যক্তিত্ব আজমল মাশরুর। তাঁর প্রাণবন্ত আহ্বানে উপস্থিত অতিথিরা বিপুল অনুদান প্রদান করেন। তাঁকে সহায়তা করেন সংগঠনের কোষাধ্যক্ষ নুরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারহান মাহমুদ খান, সলিসিটার ইমতিয়াজ হোসেন এবং খাদিজা নাসিম। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাকাউন্ট্যান্ট সৈয়দ আরিফ কাজী। সভাপতি ডা. জিয়াউল হক তাঁর সমাপনী বক্তব্যে অতিথি, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সাংস্কৃতিক পর্বে শিল্পী আল আমিন শাদ, সম্পা দেওয়ানসহ অন্যরা সঙ্গীত পরিবেশন করেন। নিলাম ও র‌্যাফেল ড্র পর্বে অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যজুড়ে বসবাসরত চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, হিসাবরক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে স্পষ্ট হয়—প্রবাসে থেকেও মাতৃভূমির অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব, যদি থাকে ভালোবাসা, মানবিকতা ও ঐক্যের শক্ত বিশ্বাস।

ফ্রেন্ডস অব বাংলাদেশ (এফওবি), ইউকে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে—বাংলাদেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের কল্যাণে সর্বশক্তি ও সম্পদ উৎসর্গ করে মানবতার সেবায় অবিচল থাকবে তারা। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top