|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫

এ বছর গ্রীস্মকালিন ছুটির দিনগুলিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বারাজুড়ে সামার অব ফান ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বারার পার্ক, ইয়ূথ এবং চিলড্রেন্স সেন্টার, আইডিয়া স্টোর্স এবং লাইব্রেরী, স্পোর্টস ভ্যানু এবং লেইজার সেন্টারসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সামার অব ফান প্রোগ্রামের শত শত এক্টিভিটিস বা কার্যক্রম এবং অনুষ্ঠান উপভোগ করতে ৫০ হাজারের বেশি বাসিন্দা অংশ নিয়েছেন।

সামার ফান প্রোগ্রামে ৮শ’র বেশি রকমের ফ্রি স্কুল সামার হলিডে ইভেন্ট বা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বস্থির সাথে খেলাধুলা অথবা শারিরীক কার্যকলাপে অংশ নিয়েছেন এবং উপভোগ করেছেন নিত্য-নতুন সাংস্কৃতিক অভিজ্ঞতা। এছাড়াও এই প্রোগ্রাম বারার সব ধর্ম, বর্ণ ও সব বয়সের মানুষকে বারার সব ধরনের সুবিধা ব্যবহারের সুযোগ এনে দিয়েছিল পাশাপাশি টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসার মতো আকর্ষণীয় ও সৌন্দর্যমন্ডিত বিষয়গুলোও উন্মোচনের সুযোগ করে দিয়েছিল।

আর্টস, পার্ক এন্ড ইভেন্টস, আইডিয়া স্টোর্স, লোকাল হিস্টোরি লাইব্রেরি এন্ড আর্কাইভ বা সংরক্ষনাগার, বি ওয়েল, ইয়ং টাওয়ার হ্যামলেটস, স্পোর্টস ডেভেলপমেন্ট এবং ফ্যামিলি হ্যাবসহ কাউন্সিলের বিভিন্ন দপ্তর এই প্রোগ্রাম উদযাপন এবং শিশু-কিশোর এবং তাদের পরিবারকে সহযোগিতার মাধ্যমে অংশিদারিত্ব কাজের দুর্লভ নজীর স্থাপন করেছে।

টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং এডুকেশন, ইয়ূথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মাইয়ূম তালুকদার বলেছেন, ”আমাদের স্টাফ এবং অংশীদারী সংগঠনগুলো গ্রীস্মকালীন স্কুল ছুটি চলাকালে পুরো বারাজুড়ে বিণামূল্যে শত শত অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে পরিবারগুলোকে সমর্থন দিয়েছেন, এ জন্যে আমি গর্বিত।

এই কার্যক্রমগুলো বাসিন্দাদেরকে তাদের স্থানীয় পরিবেশ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করেছে, টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসার মতো নতুন এবং অজানা বিষয়গুলো জানতে তাদের মধ্যে কৌতুহল জাগিয়েছে। উপস্থিতির সংখ্যা আমাদের অনুমানের চেয়েও বেশি হয়েছে এবং সকল বয়সের অংশগ্রহণকারীদের কাছ থেকে ইতিবাচক সারা পেয়ে আমি আনন্দিত।

সামার ফান ২০২৫ প্রোগ্রামে উল্লেখ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে: দ্যা সামার অব ফান রিডিং চ্যালেঞ্জ: আইডিয়া স্টোরগুলোর সহায়তায় পুরো বারাজুড়ে অনুষ্ঠিত বুক রিডিং চ্যালেঞ্জে অংশ গ্রহণকারীরা বই পড়া, স্ট্যাম্প সংগ্রহ এবং প্রাইজ ড্রতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
সাপ্তাহিক লাভ টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ফ্যামিলি ফান ডে: পার্ক এবং ফ্যামিলি হ্যাব টিমগুলো প্রতি বুধবার এটির আয়োজন করেছিল যেখানে খেলাধুলা, শিল্প ও কারুশিল্প, এবং আরও অনেক কিছু ছিল।

নেক্সট স্টপ-টাওয়ার হ্যামলেটসে ৯শ বছরের পাবলিক ট্রান্সপোর্ট প্রদর্শনী: টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্টোরি লাইব্রেরী এবং সংরক্ষনাগার এর আয়োজন করেছিল। এখানে এসে পরিদর্শকরা রেড বাস এবং ট্রেইনসহ ৯শ বছরের পুরনো পাবলিক ট্রান্সপোর্টের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন।

ভিক্টোরিয়া পার্কে খেলাধুলা এবং স্বাস্থ্যকর দিন: ইয়ং টাওয়ার হ্যামলেটস, টাওয়ার হ্যামলেটস ইয়ূথ সার্ভিস বিভিন্ন পার্ক এবং খোলা জায়গায় ৮টি অনুষ্ঠান উদযাপন করেছিল। যেখানে শিশু-কিশোর এবং পরিবারের সদস্যদের আনন্দ বিনোদনের জন্যে ইনফ্ল্যাটাবল এক্টিভিটিজ, বাঙ্গি দৌঁড়সহ নানা ধরনের এক্টিভিটিজ ছিল। এছাড়াও তরুন-তরুনীদের জন্যে ইয়ং টাওয়ার হ্যামলেটস বিণামূল্যে ইয়ূথ সেন্টার ভিত্তিক শত শত এক্টিভিটিজ, কর্মশালা, ভ্রমণ এবং গেইমের আয়োজন করেছিল।

সামার ফান রিডিং চ্যালেঞ্জে প্রায় ২ হাজার শিশু কিশোর অংশ নিয়েছিল এবং তারা প্রায় ৫ হাজার ৪শ ৫১ বই পড়েছে।
ডেপুটি মেয়র ও কালচার এবং রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসাইন হোয়াইটচ্যাপল টাউন হলে বিশেষ অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী শিশু এবং তাদের অভিভাবকদের স্বাগত জানান এবং বিজয়ী ইয়ংস্টারদের হাতে পুরস্কার তুলে দেন।

কালচার এবং রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসাইন বলেছেন: ”গ্রীস্মকালিন ছুটিতে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশু-তরুন এবং তাদের অভিভাবকদের কাছ থেকে যা শুনেছি, এ বছরের সামার ফান প্রোগ্রাম জীবন সমৃদ্ধ করতে সহায়ক ছিল তাতে কোনো সন্দেহ নেই।”

২৪টি অনুষ্ঠানে অংশ নিয়ে ৬টি বই পড়ে স্বর্ণপদক (গোল্ড এওয়ার্ড) জিতেছে ৭ বছরের আধিতি। তার মা ভিদায়া বলেছেন: ”বো এবং হোয়াইটচ্যাপল আইডিয়া স্টোরের অনুষ্ঠান ছাড়াও অসংখ্য আউটডোর কার্যক্রমে অংশ নিয়েছি। গল্পকার এবং কমিক ওয়ার্কশপগুলি দুর্দান্ত ছিল। আমরা ফুটবল এবং ডিম এবং চামচ দৌড়ও উপভোগ করেছি এবং আধিতির তৈরী শিল্পকর্মে আমাদের দেয়ালগুলি এখন পরিপূর্ন হয়ে আছে।”

বেথনালগ্রীন সোলো ক্যাফের দানকৃত ৪০ পাউন্ডের ভাউচার জিতেছে ৫ বছর বয়সী মোহাম্মদ এবং ভিক্টোরিয়া পার্কের হ্যাব ক্যাফের সৌজন্যে ৪০ পাউন্ডের ভাউচার জিতেছে ৯ বছর বয়সী আলিশা।

মোহাম্মদের মা সারা ইসমাইল বলেছেন, ”ওয়াটনি মার্কেট ও হোয়াইটচ্যাপল আইডিয়া স্টোরে ল্যাগো কর্মশালা এবং স্টেপনী গ্রীনের ফানডেতে বেশ কিছু কার্যক্রম আমরা উপভোগ করেছি। মোহাম্মদ ল্যাগো অবকাঠামো নির্মান করতে ভালোবাসে এবং একটি জলবায়ূ পরিবর্তন কর্মশালায় অংশ নিয়ে সে একটি আরবান ফরেস্ট মডেল তৈরী করে সে বলে, এটি টাওয়ার হ্যামলেটসে বায়ূদোষণ বন্ধে সহযোগিতা করবে।”
১০ বছর বয়সী মোহাম্মদ ৬টি বই পড়ে সামার অব ফান রিডিং চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। তাকে ১০ পাউন্ডের বুক ভাউচার প্রদান করা হয়। মোহাম্মদ বলেছে: ”অ্যালেক্স রাইডারের উপন্যাসগুলি আমার প্রিয়, এবং আরও বইয়ের জন্য আমি ভাইচারটি ব্যয় করব।” সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top