|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫

রোমান বখত চৌধুরী, ৫ অক্টোবর ২০২৫: লন্ডনের মেট্রোপলিটন পুলিশের এক সার্জেন্টকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগ ওঠেছে । সম্প্রতি বিবিসি প্যানোরামা’র এক গোপন তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পুলিশ স্টেশনে পুলিশের কর্মকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয় এবং বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ওই সার্জেন্টকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তা লন্ডনের চারিং ক্রস পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন । পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশের ভেতরের গোপন চিত্র :
বিবিসি প্যানোরামায় গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায়— লন্ডনের ব্যস্ততম চারিং ক্রস পুলিশ স্টেশনে বর্ণবাদ, নারী বিদ্বেষ এবং শক্তি প্রয়োগে উল্লাস করার মতো আচরণ করছে কিছু পুলিশ সদস্য। তাছাড়া অভিবাসীদের গুলি করার কথা বলেছেন, গ্রেফতারে জোরজবরদস্তি করে আনন্দ পেয়েছেন, অথচ ধর্ষণ সংক্রান্ত অভিযোগকে তারা গুরুত্ব দেননি।
এ বিষয়ে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ডি ভ্যালেন্টাইন বলেছেন, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছি—চারিং ক্রসসহ মেট পুলিশের যেকোনো স্থানে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি আরও বলেন, আমরা সব পুলিশ ও কর্মীদের উৎসাহিত করি যেন তারা যেকোনো অপরাধমূলক আচরণ বা অনিয়ম রিপোর্ট করে—যাতে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি।
বিবিসির তদন্ত শেষ হওয়ার পর, তারা মেট পুলিশের কাছে বিস্তারিত অভিযোগের তালিকা পাঠায়। এর ভিত্তিতে আটজন পুলিশ কর্মকর্তা ও একজন কর্মীকে বরখাস্ত করা হয়, আরও দুইজনকে তাদের বর্তমান পদ থেকে কম গুরুত্বপুর্ণ পদে বদল করা হয়।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার মার্ক রাউলি বলেন বিবিসি প্যানারমার প্রতিবেদনে প্রকাশিত আচরণ ছিল ‘লজ্জাজনক, সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং পুলিশের নীতিমালা ও মূল্যবোধের বিরুদ্ধে’।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top