|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ


প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫

লন্ডন, ৪ অক্টোবর ২০২৫:: ইস্ট লন্ডন মসজিদের সামারকালিন সবেচেয়ে বড় আয়োজন মুসলিম চ্যারিটি রান এই বছর ১২ বছর উদযাপন করছে। আগামী ১২ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে ১২তম চ্যারিটি রান । চ্যারিটি রান সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি চলছে । প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ নাম রেজিস্ট্রেশন করছেন।

৩ অক্টোবর শুক্রবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে এ উপলক্ষে আয়োজন করা হয় এক প্রেস ব্রিফিং। এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদ, সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক ও ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী।

প্রেস ব্রিফিংয়ে আগামী ১২ অক্টোবর রোববার কমিউনিটির ছেলে, বুড়ো, যুবা সকল বয়সের পুরুষ এবং অনুর্ধ ১২ বছর বয়সী মেয়েদের সপরিবারে সকাল সাড়ে ৯টার মধ্যে ভিক্টোরিয়া পার্কে সমবেত হওয়ার আহবান জানানো হয়।

মসজিদের চেয়ারম্যান আব্দুল হাই মুর্শেদ বলেন, এই বছরের চ্যারিটি রানে দেড় হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। তবে অংশগ্রহণ করলেই যে দৌড়াতে হবে এমন নয়, আপনারা পরিবার-পরিজন নিয়ে পার্কে আসবেন এবং দর্শক হয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দেবেন । তিনি বলেন এটা শুধু চ্যারিটি রানই নয়, এটি কমিউনিটির একটি বড় উৎসব। পুরুষ ও সব বয়সের ছেলেদের পাশাপাশি এবার ১২ বছরের কম বয়সী মেয়েরাও অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, চ্যারিটি রানে অংশগ্রহণ করে যে সাওয়াব অর্জন করবেন, দর্শকের সারিতে দাঁড়ালেও আল্লাহ তায়ালা সেই সাওয়াবের অংশীদার করবেন বলে আমরা আশাবাদী ।

মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, মুসলিম চ্যারিটি রানের মাধ্যমে আমরা এ পর্যন্ত ১.২ মিলিয়ন পাউণ্ড সংগ্রহ করতে সক্ষম হয়েছি। শুধু গত বছরের (২০২৪ সাল) চ্যারিটি রানে ৩৫টি সংগঠন মিলে ১৯৫ হাজারের বেশি ফান্ডরেইজ করেছে।
তিনি বলেন, শুধু দৌড়ে অংশগ্রহণ আর ফান্ডরেইজিংয়ের মধ্যেই মুসলিম চ্যারিটি রানের কার্যকারিতা সীমাবদ্ধ নয়, বরং এই চ্যারিটি রানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে শতাধিক রানার পরবর্তীতে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ম্যারাথমে অংশগ্রহণ করেছে । আমরা আশা করছি, ১২ অক্টোবর কমিউনিটির মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে ভিক্টোরিয়া পার্কে সমবেত হবেন এবং উৎসবে মেতে ওঠবেন। তিনি বলেন, এই রান শুধু একটি ফান নয়, এতে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে মানুষ স্বাস্থ্যকর জীবন-যাবনে অভ্যস্ত হয়ে ওঠতে পারছে।

ইমাম সৈয়দ আনিসুল হক বলেন, শুধু মসজিদে বসে উপাসনা করা কিংবা ইসলামের দাওয়াত দেওয়ার মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। বরং আমরা বিভিন্নভাবে ইসলামের কাজ করতে পারি। মুসলিম চ্যারিটি রানে অংশগ্রহণও একটি ইসলামিক কাজ। কারণ এই চ্যারিটি রানের মাধ্যমে আমরা স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারছি । তাছাড়া মানুষের যদি নিয়ত সঠিক থাকে তাহলে প্রতিটি পদক্ষেপে সে সাওয়াব অর্জন করে।

ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী চ্যারিটি রানে অংশগ্রহণে আগ্রহীদের যথাশীঘ্র নাম রেজিস্ট্রেশনের আহবান জানান । তিনি ১২ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টার মধ্যে সকলকে ভিক্টোরিয়া পার্কে জড়ো হওয়ার হওয়ার আহবান জানান, যাতে মূল দৌড় শুরু হওয়ার আগে ওয়ার্ম-আপ সেশনে অংশগ্রহণ করতে পারেন।

তিনি বলেন আগ্রহীরা মাত্র ১০ পাউণ্ড ফি পরিশোধ করে যে কোনো চ্যারিটির পক্ষে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে ফান্ডরেইজ করতে পারবেন। এই ১০ পাউণ্ডের বিনিময়ে তাঁকে দেওয়া হবে মুসলিম চ্যারিটি রানের ব্র্যান্ডেড টি-শার্ট, মেডেল, বিজয়ীদের ট্রফি ও অন্যান্য লজিস্টিক সেবা। চ্যারিটি রানে শিশুদের জন্য থাকবে বাউন্সি ক্যাসল,বাঞ্জি রান, গ্ল্যাডিয়েটর গেইম, ফুটবল শুটিংসহ নানা ধরনের স্টল।

উল্লেখ্য, এবারের চ্যারিটি রানে পার্টনার ও স্পনসর হিসেবে রয়েছে আমানাহফাই, লন্ডন ম্যারাথন, হিউম্যান আপিল, সুন্নাহ মাস্ক, সরকার সলিসিটর্স, কুরআন বাউন্ড, গ্লোবাল এহসান রিলিফ, এম.এ.টি.ডাব্লিউ প্রজেক্ট, মুসলিম হেল্প ইউকে, সালাম চ্যারিটি, আগোশ ইউকে, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, জিআরটি ইউকে, মুসলিম চ্যারিটি, আল খায়ের ফাউন্ডেশন, হেল্প ইয়াতীম ও মুসলিম এইড।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top