|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ‘বাংলাদেশসহ প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতিতে মোদি সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ’

‘বাংলাদেশসহ প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতিতে মোদি সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ’

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: বাংলাদেশ, চীন, নেপালের মতো প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন এ জন্য তার রাজ্যকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিকিমে ভারত ও চীনের সেনাদের মধ্যকার অবস্থান সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সোমবার মমতা বলেন, দার্জিলিংয়ের মতো সিকিম। যদি সেটা চীন নিয়ে নেয় তাহলে তা হবে শুধু কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায়। বাংলাদেশ, চীন, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে (ভারতের) সম্পর্কে অবনতি হয়েছে। এর কারণ, কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক ব্যর্থতা। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ফার্স্টপোস্ট।

এতে বলা হয়, সোমবার মমতা ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকারের এই ব্যর্থতার কারণে পশ্চিমবঙ্গ দুর্ভোগে পড়েছে। কারণ, এটাকে চাপ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে ফেলা হয়েছে। এটি নেপাল, বাংলাদেশ ও ভুটানের গেটওয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে সব সময়ই সুসম্পর্ক চান তিনি। গত ১লা জুলাই বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেছে। এ নিয়ে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান মমতা।

কেন্দ্রীয় সরকারের এজেন্সি আইবি, এসএসবি, ‘র’ এবং এনআইএকে টার্গেট করে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, দার্জিলিংয়ের কাছে পশুপতি গেট এলাকায় প্রায় ৪০০ স্কুলে চীনা ভাষা পড়ানো হচ্ছে। তাহলে আইবি, এসএসবি কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় বাংলাদেশ-ভারত নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশের সাতক্ষীরা জেলা দিয়ে জামায়াতিদের কে প্রবেশ করতে দিয়েছে? কে তাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে? তারা (জামায়াত) শেখ হাসিনার বিরোধী। তারা পশ্চিমবঙ্গে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু রাজ্যের মানুষ খুব ভালো। তারা তাদের সেই চেষ্টাকে প্রতিহত করে দিয়েছে। মমতা অভিযোগ করেন, তারা সামাজিক মিডিয়ায় ভুয়া ভিডিও ছড়িয়ে দিয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে। তিনি বলেন, রাজ্য সরকার বিস্তারিত জানে এসব মানুষকে (ট্রাবলমেকার) কারা সাতক্ষীরা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ বিজয় বিজেপির জন্য সহজ কাজ নয়। বিজেপি যদি মনে করে থাকে যে, গোরক্ষা’র নামে মানুষ হত্যা করে অথবা বন্দুকের গুলি চালিয়ে অথবা দাঙ্গা সৃষ্টি করে পশ্চিমবঙ্গকে কব্জায় আনা যাবে তাহলে তারা ভুল করছে। আমরা যদি প্রতিবাদ করি তাহলে সিবিআই, ইডি এবং আই-টি দিয়ে আমাদেরকে হুমকি দেয়া হয়। কিন্তু আমরা তাদেরকে বলবো, কখনো আমরা তাদের (কেন্দ্রের) কাছে মাথা নত করবো না।

শীর্ষ সংবাদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে  তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top