|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বিচারকের রায়ে ২৪ হাজার শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ উন্মুক্ত

বিচারকের রায়ে ২৪ হাজার শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ উন্মুক্ত


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: হাওয়াই রাজ্যের একজন বিচারকের রায়ে কয়েক হাজার শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ নতুন করে উন্মুক্ত হয়েছে। এ রায়ের ফলে ২৪ হাজারেরও বেশি শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। তবে সরকার দ্রুততার সঙ্গে সেই সুযোগকে বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে রিসেটেলমেন্ট এজেন্সির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যেসব শরণার্থী কাজ করেন তাদেরকে প্রবেশের অনুমতি দেন হাওয়াই রাজ্যের বিচারক ডেরিক ওয়াটসন। এরপরই শুক্রবার প্রশাসন বলেছে, তারা এ রায়ের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আপিল করবে। ডেরিক ওয়াটসন তার রায়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বা তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে এমন ব্যক্তিদের প্রবেশের ক্ষেত্র বর্ধিত করেন। এর আওতায় রয়েছে ৬টি মুসলিম প্রধান দেশের শরণার্থী ও পর্যটক। তারাও এ রায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে দাদা দাদী, নানা নানীও থাকতে পারেন।

এ রায় অনেকদিন পরে যুক্তরাষ্ট্রে নতুন মোড় নিয়েছে। ইন্টারন্যাশনাল রিফিউচি অ্যাসিসট্যান্স প্রজেক্টের পরিচালক বেকা হেলার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ১২০ দিন নিষেধাজ্ঞায় যেসব শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা ছিল তারা এখন প্রবেশ করতে পারবেন। এতে উপকৃত হবেন কমপক্ষে ২৪ হাজার শরণার্থী। নিরাপদে নতুন জীবন শুরু করার জন্য এরই মধ্যে তাদের অনেকে সর্বস্ব বিক্রি করে দিয়েছেন।

 

শীর্ষ সংবাদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে  তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top