|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বাংলাদেশী সন্দেহে ২০৮ বালক আটক, ব্যাঙ্গালোরে নাটকীয়তা

বাংলাদেশী সন্দেহে ২০৮ বালক আটক, ব্যাঙ্গালোরে নাটকীয়তা


প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: বাংলাদেশী সন্দেহে আটক ২০৮ জন মুসলিম বালককে নিয়ে হুলস্থুল কা- ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। এ জন্য তাদেরকে রেলওয়ে পুলিশ সেখানে আটকে রাখে ৫ ঘণ্টা। এ সময় দেখা দেয় ভীষণ বিশৃংখলা ও সহিংসতা। প্রকৃতপক্ষে ওই বালকগুলো বাংলাদেশী নয়। তাদের বেশির ভাগই বিহারের। এর মধ্যে রয়েছে কয়েকজন প্রাপ্ত বয়স্ক। তারা স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে গুয়াহাটি এক্সেপ্রেস থেকে নামার পর আটক করা হয়। বলা হয়, তারা বাংলাদেশী। বাংলাদেশ থেকে পাচার করে তাদেরকে নেয়া হচ্ছে কেরালায়। এমন গুজবে তাদেরকে আটকে রাখা হয় বিকাল ৫টা পর্যন্ত। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

এতে বলা হয়, পরে দেখা যায় ওই বালকদের বয়স ৯ থেকে ১৯ বছরের মধ্যে। তারা মাদ্রাসা ছাত্র। বার্ষিক ছুটি শেষে তারা কর্নাটকের বিভিন্ন মাদ্রাসায় ফিরে যাচ্ছিল। এ নিয়ে ব্যাঙ্গালোর রেলস্টেশনের এক নম্বর প্লাটফরমে সারাদিনই উচ্চ মাত্রার নাটকীয়তা চলতে থাকে। এতে জড়িয়ে পড়ে আরএসএস নেতাকর্মীরা, মুসলিমদের বিভিন্ন সংগঠন, এনজিওগুলোর প্রতিনিধিরা ও শিশু পাচার বিরোধী গ্রুপগুলোর সদস্যরা। এক পর্যায়ে পাচার বিরোধী নেতাকর্মীদের ওপর লাঠি নিয়ে চড়াও হয় কেউ কেউ। ফলে সৃষ্টি হয় এক বিশৃংখল অবস্থা। তবে তুমাকুরার আমলাপুর মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হারুন বলেছেন, এসব ছাত্রের বাড়ি বিহারের বিভিন্ন গ্রামে। তারা পবিত্র রমজানের ৬ সপ্তাহের ছুটি শেষে মাদ্রাসায় ফিরছে। তারা বিহারের কৃষাণগঞ্জ থেকে ট্রেনে উঠেছে। কিন্তু ব্যাঙ্গালুরু ভিত্তিক একজন পাচার বিরোধী কর্মীর ফোনকলে শুরু হয় উত্তেজনা। ওই ব্যক্তি জিআরপিতে ফোন দেন। বিশাখাপত্তম রেল স্টেশনে সোমবার স্থানীয় সময় ৩টায় পৌঁছতেই এ ঘটনা ঘটে। সেখানে বেশ কিছু ছেলে নেমে যায়।

এ সময় তাদেরকে যেতে দিতে পুলিশের কাছে অনুরোধ জানান শিক্ষকরা। তারা রাজি হন। কিন্তু টিটিই তাদের পরিচয় পত্র দেখতে চান। একই ঘটনা ঘটে বিজয়াওয়াদা স্টেশনে। ক্যান্টনমেন্ট স্টেশনে টিভি চ্যানেল ও পুলিশরা এসব ছেলেকে নিয়ে নেয়। মুভমেন্ট ফর জাস্টিস নামের এনজিওর কর্মী আর কলিমুল্লাহ বলেন, দক্ষিণ ভারতে শিক্ষার মান ভাল। তাই বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গের ছেলেদের সেখানে পাঠানো হয়। এসব পরিবারের বেশির ভাগই গরিব। এমন পরিবারের সন্তানদের সেখানে বিনামূল্যে খাবার দেয়া হয়। আইনজীবী ডি আনাস বলেন, পুলিশের কাছে অভিযোগের কোনো কপি না থাকলেও তারা একটি ফোনকলের ওপর ভিত্তি করে ছেলেগুলোকে আটক করেছে। এ সময় স্থানীয় একটি ট্রাস্প থেকে তাদেরকে খাবার ও পানি দেয়া হয়েছে। ওদিকে এম ধানুশ ও অন্য দু’জন স্বেচ্ছাসেবক এসব ছেলেকে বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছে বলে জিআরপি থানায় অভিযোগ করে। ধানুশ কবলেন, আমরা যখন এই অভিযোগ জমা দিচ্ছি তখন ক্যান্টনমেন্ট স্টেশনের বিপরীতে আমাদের তিনজন সদস্যের ওপর ১৫-১৬ জনে আক্রমণ করেছে।

 

শীর্ষ সংবাদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে  তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top