|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. অবরোধে ক্ষতিপূরণ চায় কাতার

অবরোধে ক্ষতিপূরণ চায় কাতার

প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: মধ্যপ্রাচ্য সংকটের জেরে কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের আরোপিত অবরোধে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায়ে আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছে কাতার। ক্ষতিপূরণ মামলা দায়েরের লক্ষ্যে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

রোববার রাজধানী দোহায় কাতারের অ্যাটর্নি জেনারেল আলি বিন ফিতাইস আল-মারি সাংবাদিকদের বলেন, কাতার এয়ারওয়েজসহ অন্যান্য প্রধান প্রাইভেট কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের দাবিকৃত ক্ষতির বিষয়ে কাজ করবে ক্ষতিপূরণ দাবি কমিটি।

তিনি বলেন, ক্ষতিপূরণ চাওয়ার ক্ষেত্রে ওই কমিটি দেশীয় এবং আন্তর্জাতিক প্রক্রিয়া অনুস্মরণ করবে। একই সঙ্গে দাবি আদায়ে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকেও নিয়োগ করবে কাতার।

অাল মারি বলেন, এই অবরোধের কারণে জনগণ ক্ষতির সম্মুখীন হয়েছেন, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যাংকও ক্ষতির মধ্যে রয়েছে। এবং যারা এ জন্য দায়ী তাদেরকে অবশ্যই ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে।

কাতারের নবগঠিত এই কমিটির সদস্যদের মধ্যে দেশটির বিচারমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন।

উল্লেখ্য, সন্ত্রাসবাদে সমর্থন ও অর্থায়নের অভিযোগ এনে গত ৫ জুন সৌদি আরব ও এর মিত্র দেশগুলো উপসাগরীয় প্রতিবেশী কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। এর জেরে গত দশকের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক সংকট শুরু হয় পুরো মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ঘনিষ্ঠতার অভিযোগও আনা হয় কাতারের বিরুদ্ধে। তবে কাতার সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সৌদি নেতৃত্বাধীন জোট তাদের দেশ ত্যাগে কাতারের নাগরিকদের ১৪ দিনের সময়সীমা বেঁধে দেয়। এছাড়া কাতারের বিভিন্ন সংস্থা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নেয়। গত ২২ জুন অবরোধ প্রত্যাহারে কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-জাজিরা বন্ধসহ ১৩ দফা ঘোষণা দেয় সৌদি জোট। দোহা সৌদি জোটের বেঁধে দেয়া ১৩ শর্তকে প্রত্যাখ্যান করেছে।

মধ্যপ্রাচ্যের নজিরবিহীন সংকটে উদ্বেগ জানিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ। কুয়েতসহ বেশ কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সংকট সমাধানে সহায়তার ঘোষণা দিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল বলেছেন, আরব প্রতিবেশিরা কাতারের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনের যে অভিযোগ এনেছে তা থেকে দোহাকে রেহাই দিতে তার দেশের গোয়েন্দারা প্রচেষ্টা চালাবে।

এদিকে, কাতারের এ সংকট নিরসনে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর সঙ্গে আলোচনা করতে শুক্রবার রিয়াদে পৌঁঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা কমিয়ে আনতে শনিবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের আমিরের সঙ্গে পৃথক বৈঠক করেছেন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, কুয়েতের মধ্যস্থতার প্রচেষ্টায় উপসাগরীয় সব পক্ষকে সমর্থনের আহ্বান জানিয়েছেন বোরিস জনসন; যা যুক্তরাজ্য দৃঢ়ভাবে সমর্থন করে।

সূত্র : আল-জাজিরা, ফ্রান্স২৪।

শীর্ষ সংবাদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে  তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top