|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সৌদি আরবে সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি : স্বস্তিতে বাংলাদেশীসহ অবৈধ শ্রমিকরা

সৌদি আরবে সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি : স্বস্তিতে বাংলাদেশীসহ অবৈধ শ্রমিকরা

প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: সাধারণ ক্ষমার মেয়াদ এক মাস বর্ধিত করায় সৌদি আরবে অবস্থানরত বিদেশী অবৈধ শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর মধ্যে রয়েছেন অনেক বাংলাদেশীও। তারা বলছেন, কোনো শাস্তি ছাড়াই তাদেরকে সৌদি আরব ছাড়ার এ সুযোগ বৃদ্ধি একটি সুবর্ণ সুযোগ। তারা বলছেন, এই সুযোগকে কাজে লাগাতে চান। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।
এর আগে তিন মাসের জন্য সাধারণ ক্ষমার সুযোগ দেয়া হয়েছিল। সে সময়ের মধ্যে যেসব শ্রমিক সুযোগ গ্রহণ করেন নি তাদের জন্য এক মাস বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। নির্ধারিত তিন মাসের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন এক বিদেশী শ্রমিক। তিনি বলেছেন, এর আগে সাধারণ ক্ষমতার সময় শেষ হয়ে যাওয়ায় আমরা অস্বস্তিতে ছিলাম। কিভাবে জেল ও জরিমানা থেকে মুক্তি পাবো তা নিয়ে চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। এমনই একজন শ্রমিক বাংলাদেশের বশির ওয়ালিউদ্দিন। তিনি দু’বছর যাবত জেদ্দায় প্লাম্বার (সিসার জিনিসপত্র তৈরির পেশা) হিসেবে কাজ করছেন। বশির বলেছেন, প্রতিদিন সকালে নতুন কাজ পাওয়ার আশায় জিসর আল উম্মাল ব্রিজের কাছে ছুটে যাই। পরিবহন ভাড়া বাঁচাতে অবস্থান করি এই ব্রিজের আশপাশে। তার ভাষায়, একটিমাত্র রুমে একসঙ্গে বসবাস করছেন অনেক বাংলাদেশী। বশির বলেন, আমরা এর আগে সাধারণ ক্ষমার সুযোগ নিই নি। কারণ, আমরা সৌদি আরব ছাড়তে চাইছিলাম না। তবে এবার আমার বৈধতা নেয়ার কথা ভাবছি।

উল্লেখ্য, দক্ষিণ জেদ্দার কিলো ৭ নামক স্থানে জিসর আল উম্মালে (ব্রিজ এলাকা) থাকেন বেশির ভাগ অবৈধ শ্রমিক। সাংবাদিকদের কাছে সেখানকার শ্রমিকরা এবার সুযোগ নেয়ার কথা বলেছেন। তাদের মধ্যে একজন সোমালিয়ার আসাদ। তিনি নির্মাণ শ্রমিক। তিনি ইকামা (আবাসিক অনুমোদন) ছাড়াই গত ১৮ বছর অবস্থান করছেন সৌদি আরবে। এ সময়ে কয়েকবার তিনি সৌদি আরবে অনুপ্রবেশ করেছেন। এক পর্যায়ে প্রথমবার তাকে জাওজাত বা পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেয়। তার আগে তিনি সৌদি আরবে ৭ বছর অবস্থান করে কাজ করেন। আসাদ বলেছেন, এরপর আমি আবার ফিরে আসি সৌদি আরবে। এখন আমি সাধারণ ক্ষমার সুযোগ নিতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমি সৌদি আরব ত্যাগ করতে চাই। কারণ, আমাকে যদি গ্রেপ্তার করা হয়, সৌদি আরবের আইন লঙ্ঘন করার জন্য আমাকে শাস্তি দেয়া হয়, তাহলে আমার ভবিষ্যত কি তা জানি না।

বর্তমানে আসাদ আরেকজনের সঙ্গে অবস্থান করেন ব্রিজ এলাকায়। প্রতিদিনই সেখানে অপেক্ষায় থাকে যদি কেউ তাকে কাজে নেন। ২৫ বছর ধরে সৌদি আরবে কাজ করছেন মিশরের শাহাতা রমাদান। তিনি আয়রন ম্যান এবং রঙমিস্ত্রি হিসেবে কাজ করেন। শাহাতা বলেছেন, একজন কৃষক হিসেবে আমি এখানে বসবাসের অনুমতি পেয়েছি। আমার স্পন্সর হলেন কাসিম এলাকায় বসবাসকারী একজন সৌদি নাগরিক। ইকামা নবায়নের জন্য তাকে দিতে হয়েছে ৭ হাজার রিয়াল।

শীর্ষ সংবাদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে  তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top