|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ‘সাজাপ্রাপ্ত বিদেশীরা দেশে ফিরছে না’

‘সাজাপ্রাপ্ত বিদেশীরা দেশে ফিরছে না’

প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের বিভিন্ন কারাগারে প্রায় এক হাজার বিদেশী বন্দি রয়েছেন। তাদের অনেকের সাজার মেয়াদ শেষ হলেও তারা বাড়ি যাচ্ছেন না। সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদুতদের জানানো হলেও তারা নিচ্ছেন না। এছাড়া এ দেশে প্রায় ২ লাখ ১৪ হাজার ৭শত বিদেশী নাগরিক বিভিন্ন পেশায় কাজ করছেন। অনেকে শিক্ষারত আছেন বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রন্ত্রী আজ রোববার সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমীতে ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউমেন সিকিউরিটি কর্মসূচী ও সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দুই বিদেশী নাগরিক হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদেশী হত্যার রহস্য উদঘাটনে কাজ করছি। আমাদের নিরাপত্তা বাহিনী রহস্য উদঘাটনের জন্য চেষ্টা করছে। আশা করি খুব শিগগিরই এ হত্যা রহস্য উদঘাটন ও কারা এর সাথে জড়িত তা বের করতে পারবো। এছাড়া বিদেশীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে মন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি সমাপনী কুচকাওয়াজে অংশহগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৩৩তম বিসিএস আনসার ব্যাচের ১৮ জন সহকারী পরিচালক ১৫ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউমেন সিকিউরিটি কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আনসার ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসিম উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন ।

শীর্ষ সংবাদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস সম্পন্ন

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে  তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

বিবিসি প্যানোরামা’র প্রতিবেদনে তোলপাড় : পুলিশ সার্জেন্ট গ্রেফতার

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

যুক্তরাজ্যে পালিত হলো দশম ‘ভিজিট মাই মস্ক’ : নানা ধর্মের মানুষের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মসজিদ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর, চলছে প্রস্তুতি, কমিউনিটিতে উৎসবের আমেজ

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top