দক্ষিণ সুরমায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী আব্দুল মোমিনের পরিচালনায় এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. জাকারিয়া তালুকদার।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন কমার্স এন্ড ইন্ডাস্টিজের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, বেঙ্গলী ওয়াকার্স এসোসিয়েশন, ক্যামডেন, ইউকের সাবেক সভাপতি আব্দুল গফুর, হাজী আনোয়ার আলী এজাডেমী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, কচখট খাঁ প্রবাসী সমাজকল্যাণ এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা মিফতাহ উদ্দীন, ৮নং মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তা, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলাইমান হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি মোঃ এনামুল কবির, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ বিমান সিলেট-এর ডিউটি অফিসার রওশন হাবিব, আল-আরাফাহ ব্যাংকের ম্যানেজার মোঃ আখলাকুল মৌলা, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, আতাউর রহমান আতা, সামসুল হক মকসুদ, আলী আহমেদ রাজু, মোঃ নিজাম উদ্দিন, মতিউর রহমান মতি, কামরানুল ইসলাম অপু, মুরাদ নিজাম, মোঃ শাহজাহান প্রমুখ।
উল্লেখ্য, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদর অর্থায়নে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় নানা জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমায় গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সম্প্রতি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪৫ পরিবারকে সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ এবং ৬০ পরিবারকে পুনরায় সংস্কার করে দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

