খেলাফত মজলিস গ্রেটার ম্যানচেস্টার শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫
বৃটেনের গ্রেটার ম্যানচেস্টারে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে আরো সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা গত ২৮ জানুয়ারি ওল্ডহ্যাম মাদানী একাডেমিতে অনুষ্ঠিত হয়।
ওল্ডহ্যাম শাখা সভাপতি মুহাদ্দিস মাওলানা কমর উদ্দীনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ সদস্য ও ওল্ডহ্যাম সাংগঠনিক সাম্পাদক মাওলানা বুরহান উদ্দীন বাহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য নর্থ ইংল্যান্ডের বিশিষ্ট আলেম মুফতী শামীম মুহাম্মদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রচডেল শাখা সভাপতি মাওলানা হাবিবুর রহমান,সহ সভাপতি মাওলানা সেবুল আহমদ, ওল্ডহ্যাম শাখার সেক্রেটারি সম্পাদক হাফিজ শাহ নজির আহমদ,রচডেল শাখার সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ,বায়তুল মাল সম্পাদক হাফিজ শামছুল ইসলাম, মানচেষ্টার হাইড শাখা হাফিজ কামরুল ইসলাম,মাওলানা মনজুর আহমদ,মাওলানা হাফিজুর রহমান,এম আলম মিয়া, প্রমুখ।
মতবিনিময় সভায় গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন শহরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রম কে আরো সম্প্রসারণ ও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

