হজ্ব পালনের জন্য স্বস্ত্রীক সৌদিতে গেলেন আরসিটির ভাইস প্রেসিডেন্ট এমদাদ আহমেদ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩
পবিত্র হজব্রত পালনের জন্য রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এমদাদ আহমেদ স্বস্ত্রীক গত ৯ জুন শুক্রবার সৌদি আরব গেছেন।
হজ্বব্রত পালন উপলক্ষে এমদাদ আহমেদ ও তাঁর সহধর্মীনির সউদি আরব গমন উপলক্ষে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের পক্ষ থেকে এই দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনকারীদের ম্যধ্য রয়েছেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, যুগ্ম সম্পাদক নিয়াজ চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য মামুনুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

