কার্লাইল সিটির প্রথম বাঙালী সিভিক মেয়র কাউন্সিলার আব্দুল হারিদ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩
কার্লাইল সিটি কাউন্সিলে ২৫০ বছরের মধ্যে এই প্রথম বারের মত সিভিক মেয়র নির্বাচিত হলেন প্রথম এশিয়ান ও বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলার মোহাম্মদ আব্দুল হারিদ।
গত ১১ মে মঙ্গলবার কার্লাইল কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারদের ভোটে তিনি নির্বাচিত হন।
কাউন্সিলার আব্দুল হারিদ দীর্ঘ ২০ বছর ধরে লেবার দলীয় কাউন্সিলার হিসাবে দায়িত্ব পালন করছেন। শ্বেতাঙ্গ অধ্যূষিত এলাকা কাম্ব্রিয়া কাউন্সিলে তিনি ডেপুটি চেয়ার হিসাবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, কাউন্সিলার আব্দুল হারিদ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পশ্চিম তালিবপুর গ্রামের মরহুম হাজী ইয়াকুব আলী ও মোছাম্মাতে খাইরুন নেছার ছেলে। দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

