মহান বিজয় দিবস উপলক্ষে ২৬ ডিসেম্বর আরসিটির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি) আগামী ২৬ ডিসেম্বর রেডব্রিজের নিউবারিপার্কের ওকস লেনে এক আলোচনা সভার আয়োজন করেছে।
অনুষ্ঠানে আরসিটি সদস্যদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আরসিটি সাধারণ সম্পাদক ফানু মিয়া জানান, বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২৬ ডিসেম্বর সোমবার আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনের রেডব্রিজ নিউবারি পার্কের ১২৬ ওকস লেনের বাসভবনে দুপুর একটায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় আরসিটি সদস্যদের উপস্থিত থাকার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

