লন্ডনে সিলেট গ্রেটার বালুচর প্রবাসী সোসিয়াল এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২
লন্ডনে সিলেট গ্রেটার বালুচর প্রবাসী সোসিয়াল এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই শুক্রবার লন্ডনের একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের আহবায়ক মহানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং জিদ্দি চৌধুরী ও অধ্যাপক সাজিদুর রহমানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মিনহাজুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক স্পিকার আহবাব হোসেইন, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, কাউন্সিলর সুলুক আহমদ, কাউন্সিলর কবির হোসেন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি মলি¬ক শাকুর ওয়াদুদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী তাইসুর মাহমুদ প্রমুখ। সভার এক পর্যায়ে কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন যুগ্ম আহŸায়ক আবুল হোসাইন। সংগঠনের পক্ষ থেকে বালুচরের কৃতিসন্তান নব নির্বাচিত কাউন্সিলর শামসুজ্জামান লিটুকে ফুল দিয়ে বরণ করেন সৈয়দ সুহেল আহমেদ ও জালাল উদ্দিন মিন্টু। সংবাদ বিজ্ঞপ্তি

