ক্যামব্রিজে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২২
ক্যামব্রিজের অরচার্ড পার্ক কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ এপ্রিল রোববার আইনজীবী নাসির উদ্দিন ও স্থানীয় মুসলিমদের উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ এমপি ড্যানিয়েল জেইচনার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পিতা-মাতার উচিত নতুন প্রজন্মকে চ্যারিটি কাজে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করা। আমরা সবাই এক কমিউনিটির এবং একসাথে কাজ করা আমাদের লক্ষ্য।

আইনজীবী নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা ইউনির্ভাসিটির ক্বারী ও শেখ শের আহমদ, কমিউনিটি ব্যক্তি আমিনুল ইসলাম, মাওলানা তাসলিম মজুমদার, ক্যামব্রিজ সিটি কাউন্সিলর বাইজু থিতিয়ালা, আকবর আলী, ব্যবসায়ী ইফতার উদ্দিন সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ। সভায় রমজানের ফজিলত, যাকাত, হালাল-হারাম ও সন্তানদের প্রতি পিতা-মাতার কর্তব্যসহ ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন মাওলানা তাসলিম মজুমদার। পরে বুড়ারগোল জামে মসজিদের ফান্ডরাইজিং করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

