গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র অভিষেক ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল রোববার ফরেস্ট গেটে আয়োজিত অভিষেক ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অফ নিউহ্যামের নির্বাহী মেয়র রুকসানা ফিয়াজ।
এতে যোগ দেন রেডব্রিজ কাউন্সিল নির্বাচনে চার্চফিল্ড ওয়ার্ডে লিবারেল ডেমোক্রাটস-এর প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী ও রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন।
অনুষ্ঠানে আফসর হোসেন এনামের সভাপতিত্বে ও জহির হোসেন গাউসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আরসিটি’র সাধারণ সম্পাদক ফানু মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক শাহীন চৌধুরী, মারুফ আহমেদ, মোহাম্মদ আবু প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র নতুন নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ট্রাস্টিদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অভিষেক ও ইফতার মাহফিলে আরসিটি সভাপতি ও চার্চফিল্ড ওয়ার্ডে লিবারেল ডেমোক্রাটস-এর কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন অভ্যাগত অতিথি, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের সঙ্গে মতবিনিময় করেন। সংবাদ বিজ্ঞপ্তি

