ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২
ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল রোববার ইউকে বাংলা পাড়া রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহেদুল আলম মাসুদ। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি কমিউনিটি ইউকের সভাপতি মো. ইসহাক চৌধুরী।
ফটিকছড়ি কমিউনিটি ইউকের অরগানাইজিং সেক্রেটারী মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের এডভাইজার সলিসিটর জাকির আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি ফটিকছড়ি সমিতির যেকোনো ভালো কাজে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন মোহাম্মদ আলী তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের ট্রাস্টি সেলিমুল হক, শওকত মাহমুদ টিপু , মীর রাশেদ আহমেদ, কাউন্সিলর সায়েদ ফিরোজ গনি, মনির মাহমুদ, গ্রেটার চিটাগাং এসোসিয়েসনের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ কায়সার, ভাইস প্রেসিডেন্ট রাজ্জাকুল হায়দার বাপ্পী, জয়েন সেক্রেটারী ওসমান ফয়সাল, নুররুন্নবী, অরগানাইজিং সেক্রেটারী শহীদুল ইসলাম, বৃহত্তর চট্রগ্রাম সমিতি ইতালীর সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান নাসের শেখ মোহাম্মদ, কমিউনিটি ব্যক্তিত্ব ব্যবসায়ী আলতাফ হোসেন।
বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলী রেজা, ভাইস প্রেসিডেন্ট সলিসিটর গনি উল্লাহ, ফটিকছড়ি কমিউনিটি ইউকের ট্রেজারার অনুপম শাহ, কার্যকরী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, এসিস্টেন্ট ট্রেজারার সায়েদ রাসেল, এডুকেশন সেক্রেটারী ইব্রাহিম জাহান, এসিস্টেন্ট কালচারাল সেক্রেটারী নূরুল আলম, ফ্রেস এবং পাবলিসিটি সেক্রেটারী জাহেদুল আলম মাসুদ এবং কার্যকরী পরিষদের সদস্য রেজাউল হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আক্তারুল আলম।
সভাপতির বক্তব্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের সভাপতি ইসহাক চৌধুরী বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চট্রগ্রামবাসীর মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের সূচনা। এর মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফটিকছড়িবাসীদের ঐক্যবদ্ধ প্লাটফর্মে আনতে আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা শত শত সদস্য সংগ্রহ করেছি। ভবিষ্যতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আমরা বিগত বছরে বেশ কিছু সফল অনুষ্ঠান করেছি যাতে ফটিকছড়িবাসীর স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ছিলো।
বক্তরা বলেন, রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধির মাস। রহমত ও বরকতের মাস। এই মাসে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। অনুষ্ঠানে বিশ্ব মুসলিম উম্মার শান্তি সম্মৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মোহাম্মদ আলী তালুকদার। সংবাদ বিজ্ঞপ্তি

