সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী’র মেয়ে বিনিতা চৌধুরী’র মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২
বৃটেনে বসবাসরত বাংলাদেশের প্রখ্যাত বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী’র দ্বিতীয় মেয়ে বিনিতা চৌধুরীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এক শোকবার্তায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চোধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী গতকাল বুধবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে (৪৯) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আব্দুল গাফফার চৌধুরীর ৪ মেয়ে ও ১ ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন। বিনীতা একজন সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে নামী-দামী কোম্পানিতে কাজ করতেন। তিনি আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গেই থাকতেন।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান বলেন, বিনীতা বিগত কয়েক মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি আরও জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫ মাস ধরে শয্যাশায়ী আব্দুল গাফফার চৌধুরী বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

