সংক্ষিপ্ত সফরে দেশে গেলেন নর্থ লন্ডন যুবলীগের সেক্রেটারি নাছার
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২২
সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে গেলেন নর্থ লন্ডন যুবলীগের সেক্রেটারি আব্দুল হামিদ নাছার। গত ১০ এপ্রিল রোববার তিনি দেশে পৌঁছেছেন। এদিকে যুবলীগ নেতা আব্দুল হামিদ নাছারের দেশে সফর উপলক্ষে গত ০৯ এপ্রিল শনিবার রাতে ব্রিকলেইনে একটি রেস্টুরেন্টে দোয়া ও সভার আয়োজন করে নর্থ লন্ডন যুবলীগ।
এসময় নর্থ লন্ডন যুবলীগের সেক্রেটারি আব্দুল হামিদ নাছার ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আবুল লেইছ, মাহমদ আলী, লন্ডন মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, সহসভাপতি কামরুজ্জামান সাকলাইন, লন্ডন মহানগর যুবলীগ নেতা নজরুল ইসলাম, লন্ডন মহানগর যুবলীগ নেতা পীর ফয়সল প্রমুখ।
দেশে অবস্থানকালে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। সংবাদ বিজ্ঞপ্তি

