ভিন্নধর্মী গল্প নিয়ে লন্ডনে তৈরি ‘ওয়ানাবীস’ ফিল্ম রিলিজ হচ্ছে শীঘ্রই
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২১
চিত্রপরিচালক এইচ রাহমান ও চিত্রগ্রাহক আবুল হোসেন আলম
একটি ভিন্নধর্মী গল্প নিয়ে লন্ডনে তৈরি ‘ওয়ানাবীস’ নামে একটি মিউজিক্যাল ফিল্ম শীঘ্রই স্যোশাল মিডিয়ায় রিলিজ হতে যাচ্ছে । ফিল্মটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন চিত্রপরিচালক এইচ রাহমান । সুর ও কন্ঠ দিয়েছেন বৃটেনের নিভৃতচারী গুণী শিল্পী লিজেন রেজা। মিউজিক প্রডিউস করেছেন নাথান গোনাসিলভাম। আর্ট ডিরেক্টর ছিলেন এনাম আহমেদ। গানে অভিনয় করেছেন হিন্দু ধর্মাবলম্বী লন্ডনের বাসিন্দা, বৃটেনের বিখ্যাত অভিনেত্রী নিকি রানা এবং শ্রীলংকান বংশোদ্ভূত লন্ডনের অভিনেত্রী শারমিনি জয়। অভিনেতা চরিত্রে আফজাল মিলকী, আফ্রিকান অভিনেত্রী মানসুরা এবং তুর্কি অভিনেতা বিডেট। গল্পের চিত্রগ্রহণে ছিলেন লন্ডনের স্বনামধন্য অভিনেতা ও চিত্রগ্রাহক মোঃ আবুল হোসেন আলম।
চিত্রপরিচালক এইচ রাহমান বাংলা মিডিয়ায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) মানুষকে ভিখারি না থেকে পরিশ্রমী হয়ে নিজেদের জীবনে পরিবর্তন সাধনের যে শিক্ষা দিয়ে গেছেন সেই বাণীর আলোকেই ফিল্মটি তৈরি হয়েছে। ফিল্মটি দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে তিনি আশাবাদী। সংবাদ বিজ্ঞপ্তি

