টাওয়ার হ্যামলেটসে দারিদ্রতা সম্পর্কে আপনার মতামত দিন
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২১
টাওয়ার হ্যামলেটসে দারিদ্রতা বিশেষ করে এই দারিদ্রতা কিভাবে শিশু ও প্রবীণদের উপর প্রভাব ফেলছে, সে সম্পর্কে কাউন্সিল সকলের অভিমত জানতে আগ্রহী। দারিদ্রতা সংক্রান্ত প্রমাণ, অভিজ্ঞতা ও অভিমত জানাতে বারার বাসিন্দা, স্থানীয় অংশীদার এবং অন্যান্যদের আমন্ত্রণ জানাচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। মতামত দেয়ার শেষ সময় আগামী ৭ জুন।
কেবিনেট মেম্বার ফর প্ল্যানিং এন্ড সোশ্যাল ইনক্লুসন কাউন্সিলর মুফিদা বাস্টিনের নেতৃত্বে একটি টিম দারিদ্রতা পর্যালোচনা করে একটি প্রতিবেদন আগামী সেপ্টেম্বরে প্রকাশ করবে।
আপনার অভিমত ও অভিজ্ঞতা শেয়ার করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

