ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট হসপিটাল সিলেট’র সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৯
আগামী ২৯ মার্চ হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর বার্ষিক সাধারণ সভা উপলক্ষে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট হসপিটাল সিলেট এর (এফএনএইচএস)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান চ্যানেল-এস চেয়ারম্যান আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাহ জামালের পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মানিক মিয়া।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর ট্রেজারার আব্দাল মিয়া, কাউন্সিলার সামছুল ইসলাম সেলিম, ইমরান খান, ইসলাম উদ্দিন, আবু মিয়া সেলিম, সৈয়দ জহুরুল হক ও রেজাউল করিম মৃধা। সংবাদ বিজ্ঞপ্তি

