গ্রীণ ফ্ল্যাগ অ্যাওয়ার্ড জিতলো ভিক্টোরিয়া পার্ক, শীর্ষ ১০ পার্কের একটি হওয়ার গৌরব অর্জন
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৮
লন্ডন, ১৮ অক্টোবর: জনসাধারণের পছন্দ অনুযায়ী টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্ক জাতীয়ভাবে সারা দেশের শীর্ষ ১০ টি পার্কের একটি হওয়ার গৌরব অর্জন করেছেন। ২০১৮ গ্রীণ ফ্ল্যাগ পিপলস’ চয়েস অ্যাওয়ার্ডস এর ইন্টারন্যাশনাল কোয়ালিটি মার্ক লাভ করেছে ভিক্টোরিয়া পার্কে। জনসাধারণের ভোটে নির্বাচিত সারা দেশের ১৮০০টি স্থানের মধ্যে শীর্ষ দশে স্থান পেয়েছে ভিক্টোরিয়া পার্কে। এটি হচ্চেছ লন্ডনের মধ্যে একমাত্র পার্ক যা জনগণের ভোটে সেরা ১০ এ স্থান পেলো।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র, জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটসের মুকুটে একটি রতœ হচ্চেছ ভিক্টোরিয়া পার্ক। আমরা নগরের ভিতরের একটি জনপদ হলেও আমাদের বাসিন্দারা বারার চম্কার পার্ক ও উন্মু’ক্ত স্থানগুলো নিয়ে গর্বিত। ভিক্টোরিয়া পার্কের পক্ষে যারা ভোট দিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্চিছ। গ্রীণ ফ্ল্যাগ পিপলস’ চয়েস এওয়ার্ড কর্তৃক আমাদের এই পার্কটি স্বীকৃতি লাভ করায় আমি অত্যন্ত আনন্দিত। গ্রীণ ফ্ল্যাগ এওয়ার্ড ম্যানেজার পল টড বলেন, ভিক্টোরিয়া পার্ককে দেশের সবচেয়ে জনপ্রিয় পার্ক হতে এবং গ্রীণ ফ্ল্যাগ এওয়ার্ডের পিপলস’ চয়েস জিততে যারা সাহায্য করেছেন, তাদের সকলকে অভিনন্দন জানাচ্চিছ। আমরা জানি যে, মানুষের কাছে পার্কের গুরুত্ব অপরিসীম এবং পার্কগুলোকে যারা দেখভাল করেন, তারাও উল্লেখযোগ্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে থাকেন।

