হাই-টেক পার্ক নিয়ে সেমিনারে যোগ দিতে সিলেট চেম্বার প্রেসিডেন্ট খন্দকার শিপার লন্ডনে
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ সরকারের উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিতব্য হাই- টেক পার্কে (সিলেট ইলেক্ট্রনিক সিটি) বিনিয়োগ ক্ষেত্রে যুক্তরাজ্য প্রবাসীদের আকৃষ্টকরণের লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর রোববার লন্ডনে এক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সেমিনারে যোগ দিয়ে সিলেটের প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্টকরণের লক্ষ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলের সদস্য হয়ে ২৬ সেপ্টেম্বর লন্ডন এসেছেন। এ সময় তিনি হাই-টেক পার্ক সংক্রান্ত সেমিনারে যোগদান করা ছাড়াও বৃটেনে বসবাসরত প্রবাসী বিনিয়োগকারী ও বিজনেস কমিউনিটির সাথে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত মতবিনিময়ে মিলিত হবেন। তিনি আগামী ৫ অক্টোবর বাংলাদেশে ফিরে যাবেন। লন্ডন অবস্থানকালীন সময়ে তাঁর সঙ্গে ০৭৯৪৪ ৮৮১ ৭৬৫ ও ২০৭ ৭২৪২ ৩৬৯ নাম্বারে যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে সিলেটের উদ্যোক্তাদের আকৃষ্টকরণের লক্ষ্যে গত ২ সেপ্টেম্বর চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার অব কমার্সের সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

