মাওলানা আব্দুল হাই খান অসুস্থ: দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৮
বাংলাদেশি মুসলিম ইউকে’র সাধারণ সম্পাদক, কুরতুবা ইন্সটিটিউট এর ডেপুটি হেড টিচার, সেইভ রোহিঙ্গা ইউকে’র সেক্রেটারি, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুরের বাসিন্দা টিভি ব্যক্তিত্ব মাওলানা আব্দুল হাই খান ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আগামী ২৪ এপ্রিল লন্ডনের চেরিংক্রস হাসপাতালে তাঁর ব্রেনে অস্ত্রপচার করা হবে। ক্যান্সার কোষ অপসারণ করতে বিশেষ পদ্ধতির অস্ত্রোপচার করবেন বিশ্ব বিখ্যাত ক্যান্সার সার্জন ডা. পিটার ক্লার্ক।
মাওলানা আব্দুল হাই খান সফল অস্ত্রপচার ও আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তাছাড়া দৈনন্দিন জীবনে চলতি পথে কাউকে কোনোভাবে মনকষ্ট দিয়ে থাকলে তাঁকে ক্ষমা করে দিতে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১ ছেলে ৩ মেয়ের জনক মাওলানা খান পূর্ব লন্ডনের স্ট্রার্টফোর্ডে স্বস্ত্রীক বসবাস করেন। সংবাদ বিজ্ঞপ্তি

