খোশবু রেস্টুরেন্টের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন এর পিতৃবিয়োগ : সোমবার জানাজা
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০১৮
দেশ রিপোর্টঃ ব্রিকলেনের খোশবু রেস্টুরেন্টের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ মোঃ শামসুদ্দিন এর পিতা তাবলীগ জামাতের একনিষ্ঠ খাদেম মোঃ নূর উদ্দিন ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি ৪ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে নিউহ্যাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতু্যকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, তিন মেয়ে নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ৪ ছেলেই পবিত্র কুরআনের হাফিজ।
৫ ফেব্রুয়ারি সোমবার বাদ জোহর (১২টা ৪৫ মিনিট) ইস্ট লন্ডন মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্ব লন্ডনের ফরেস্ট গেইটস্থ মুসলিম গোরস্থানে তাঁকে সমাহিত করা হবে। মরহুমের পরিবারের পক্ষে তাঁর বড় ছেলে হাফিজ মোঃ শামসুদ্দিন পিতার রুহের মাগফেরাতের জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করে সোমবার নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন।
এদিকে তাবলীগ জামাতের একনিষ্ঠ খাদিম মোঃ নূর উদ্দিন এর মৃতু্যকে কমিউনিটির ধর্মপ্রাণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, মরহুম মোঃ নূর উদ্দিন এর দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে। তিনি পূর্ব লন্ডনের ম্যানর পার্কের চার্চ রোডে বসবাস করতেন।

