জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের এজিএম ৩০ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৮
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা সফলের লক্ষ্যে সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সভা গত ২৩ জানুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিক চৌধুরী। সাধারণ সম্পাদক মহিব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রেজারার আলফাজুর রহমান জাকির, সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসেন, সাবেক সভাপতি এমএ নূর, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, ট্রাস্টি আব্দুল আলী রউফ, কাজী খালেদ, মল্লিক শাকুর ওদুদ, হাসনাত আহমদ চুনু, মুজিবুর রহমান মুজিব, আঙ্গুর আলী, আলহাজ্ব ইলিয়াছ আলী, তাহের কামালী, বাদশা মিয়া, খান জয়নাল আবেদিন, আবদাল মিয়া, তফজ্জুল হোসেন, শাহ শিপন খুরেশী, সেলিম রহমান প্রমূখ।
সভায় সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কার্যকরি কমিটি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। যা আগামী সাধারণ সভায় উপস্থাপন করা হবে। এর মধ্যে ট্রাস্টের নতুন ট্রাস্টিশিপ গ্রহণ, বাংলাদেশে বৃত্তি বিতরণ, ট্রাস্টের ভবন নির্মাণসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

