ব্রিটিশ-বাংলাদেশী সোসাইটি ক্রয়ডন এর আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৮
গত ১৪ জানুয়ারি রোববার সাউথ ওয়েস্ট লন্ডনের ক্রয়ডনের চাট হাউজ রেস্টুরেন্টে এক আনন্দঘন পরিবেশে ক্রয়ডনের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনকে নিয়ে ‘ব্রিটিশ-বাংলাদেশী সোসাইটি ক্রয়ডন’ (বিবিএসসি) নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে।
ক্রয়ডনের বিশিষ্ট মুরব্বী, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল মোতালিব মালেক এর সভাপতিত্বে প্রায় শতাধিক অতিথির অংশগ্রহণে ক্রয়ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি নেছার আলী লিলুকে সভাপতি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সেক্টর কামান্ডার মুক্তিযোদ্ধা মরহুম খালেদ মোশাররফ বীর উত্তম এর ছোট বোন রিনা মোশাররফকে সহ-সভাপতি ও জোবায়ের কবিরকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়।
বিবিএসসি’র নবগঠিত কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন: সভাপতি নেছার আলী লিলু, সহ সভাপতি রিনা মোশাররফ, সাধারণ সম্পাদক জোবায়ের কবির, যুগ্ম-সম্পাদক আমিরুল ইসলাম আক্তার ও কোষাধ্যক্ষ সাবিয়া নুর। নির্বাহী সদস্যগণ হচ্ছেন সর্বজনাব হাফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান,রোমেল জহুর,ফয়সল রহমান,জয়নাল মিয়া,মুহিদ সুলতান, রাসেল হোসেন ও জেসমিন উদ্দিন ।
সাউথ ক্রয়ডনের ব্যস্ততম রেষ্টুরেন্ট চাট হাউজ এর স্বত্বাধিকারী ক্রয়ডন শাহজালাল মসজিদের প্রেসিডেন্ট আন্তর আলির আতিথেয়তায় আলোচোনায় আরোও অংশগ্রহণ করেন স্থানীয় বেনশাম মেনর ওয়ার্ডের
তিনবারের নির্বাচিত কাউন্সিলর হুমায়ূন কবির, এনটিভির জনপ্রিয় উপস্থাপক সৈয়দ নিয়াজ আহমেদ, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্রয়ডনের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুজ জহুর, ওয়েস্ট ক্রয়ডন শাহজালাল মসজিদের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ইয়াওর আলী রুনু, সুরমা ট্রাভেলস এর স্বত্বাধিকারী আব্দুন নুর, সাউথ লন্ডন উইমেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রিনা খান, কমিউনিটি নত্রী মিসেস আনোয়ারা আলী, মিসেস আন্তর আলী, রেহানা কবির, এ্ইচ সি কবির, সালেহা সাদিক ও রাবিয়া আলী।
মধ্যাহ্ন ভোজের পর আলোচনায় নবনিযুক্ত সভাপতি নেছার আলী বলেন, ক্রয়ডনের প্রবাসী বাংলাদেশি মানুষের সত্যিকার অর্থে সার্বিক সহযোগিতার লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাবে। পরিশেষে সভাপতি ব্রিটিশ বাংলাদেশী সোসাইটি ক্রয়ডন-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শীঘ্রই আয়োজনের ঘোষণা দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি


