সাংবাদিক এহসানুল ইসলাম শামীম ‘কমিউনিটি রেকগনিশন’ অ্যাওয়ার্ডে ভুষিত
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৮
লন্ডন, ১২ জানুয়ারি ২০১৮ : সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য, দৈনিক উত্তরপূর্ব’র যুক্তরাজ্য প্রতিনিধি, ও চ্যানেল এস টেলিভিশনের রিপোর্টার প্রতিশ্রুতিশীল সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীমকে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন হল রুমে এক সাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রেকগনিশন অব এচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন।
নর্থাম্পটন বরা কাউন্সিলের মেয়র গারথ ইলস আনুষ্ঠানিকভাবে সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
এক প্রতিক্রিয়ায় সাংবাদিক শামীম চৌধুরী সাপ্তাহিক দেশকে বলেন, ২২ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছি। ভাল রিপোর্ট করার তাগিদ থাকে সবসময় । ভাল রিপোর্টের পেছনে লেগে থাকার মানসিকতা থাকে। ফলে মাঝে মধ্যে ভাল রিপোর্ট হয়ে যায় ।। তিনি বলেন, যেকোনো পুরস্কার আনন্দের ও গৌরবের। আমাকে অ্যাওয়ার্ডে ভুষিত করায় নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনকে ধন্যবাদ জানাই।
তিনি আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে ভবিষ্যতে আরো ভালো কাজ করার জন্য কমিউনিটির সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি


