গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকে’র যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০১৮
ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সেতুবন্ধন, কমিউনিটিতে মেধা ও মননের চর্চা এবং প্রবাসী গোলাপগঞ্জের গুণীজনের পরিচিতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার সংকল্প নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকে। গত ৩১ ডিসেম্বর (২০১৭) রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকের আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড. রেনু লুৎফা। আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো শওকত আলী। সভায় লেখক, গবেষক ও সমাজবিজ্ঞানী ড. রেণু লুৎফাকে আহবায়ক ও লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানকে সদস্য সচিব করে ৪১সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন – বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মো. আমান উদ্দিন, কলামিস্ট কাউন্সিলার ড. আব্দুল আজিজ তকি, গোলাপগঞ্জের বর্ষিয়ান মুরব্বি আলহাজ্ব কলা মিয়া, কুশিয়ারা কলেজের উদ্যোগতা সদস্য এবং গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লোকমান উদ্দিন, আব্দুল মতিন চান্দ মিয়া এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক রুহুল আমিন রুহেল, বৃস্টল সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলার এবং লর্ড মেয়র ফারুক চৌধুরী, আলমপুর-বাদেপাশা-সতুনমর্দন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান এম এ বাছিত, সমাজকর্মী মোহাম্মদ শামীম আহমদ (বারকোট), গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুর রহমান শানুর, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুুর রহমান, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চবিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক বিলাদুর রহমান কাসেম, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা (ইউকে)-এর সহ-সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক জিএস ও ভাদেশ্বর এসোসিয়েশন ইউকের যুগ্ম-সম্পাদক রোমান আহমদ চৌধুরী, সমাজকর্মী হারুনুর রশীদ মুজিব, মুহিবুর রহমান, এবং মোহাম্মদ আব্দুল মতিন, বাঘা ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন (ইউকে)-এর যুগ্ম-সাধারণ সম্পাদক মিসবাহুল হক মাছুম, তালহা ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেকুর রহমান ছানু, সমাজকর্মী রফি চৌধুরী সিবা, সমাজকর্মী বদরুল আলম বাবুল, গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের (বার্মিংহাম) অর্গানাইজিং সেক্রেটারি রেজাউল ইসলাম বিল্লাহ, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিবিএ)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিয়াব উদ্দিন, ভাদেশ্বর এসোসিয়েশন (ইউকে)-এর প্রচার সম্পাদক সৈয়দ মুজিবুল ইসলাম আজু, সমাজকর্মী সংগঠক মো শামীম আহমদ, এনজিও সংস্থা প্রোগ্রাম্স-এর সাবেক নির্বাহী সভাপতি জাহেদ আহমদ, কুশিয়ারা ব্যাল্ট উন্নয়ন সংস্থা (ইউকে)-এর সাধারণ সম্পাদক জহির হোসেন গৌছ, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস (ইউকে)-এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, সেবুল আহমদ ইসলাম, কালিজুরী প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা সামস উদ্দিন খান প্রমুখ। এছাড়া একটি সংবিধান প্রণয়ন ও ইসি কমিটি গঠনের জন্য একটি উপকমিটিও গঠন করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে আনোয়ার শাহজাহানের উদ্যোগে ‘আমাদের গোলাপগঞ্জ’ র কার্যক্রম শুরু করে। গত ৩১ ডিসেম্বর ব্রিটেনে গোলাপগঞ্জের সুশীল সমাজের উপস্থিতিতে এর নাম পরিবর্তন করে গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকে নামে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো ।
ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের যে কোন নাগরিক ১০০ পাউন্ড ফি দিয়ে সংগঠনের সদস্য হতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য www.golapganjtrust.com ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি



