বাংলাদেশী মুসলিমস ইউকে’র মজলিসে কিয়াদতের সভা, ডোনালড ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৭
বাংলাদেশী মুসলিমস ইউকে’র মজলিসে কিয়াদতের এক সভা গত ৯ ডিসেম্বর শনিবার ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সভায় যুক্তরাষ্ট্র কর্তৃক জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণায় তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ, অন্যায় ও অশান্তি সৃষ্টির এই সিদ্ধান্ত হতে বিরত থাকার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, আরব লীগ, আমেরিকার মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, তুরস্ক, সৌদি আরবসহ সকল মুসলিম দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের আকষ্মিক ও অদূরদর্শী একক সিদ্ধান্তের বিরোধী। মুসলিম বিশ্বের আপামর জনগণ এ অন্যায়, একক ও অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নেয়নি এবং কখনো মেনে নিতে পারবে না। নেতৃবৃন্দ মনে করেন, মধ্যপ্রাচ্যের শান্তি পক্রিয়া বিনষ্ট হবে। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ও মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দাস এর মর্যাদা হারাবে। এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও জাতিসংঘের সকল ডিকলারেশনের পূর্ণ লংঘন। এতে প্রমাণিত হয়, মার্কিন প্রশাসন ঈসরাইল তোষণের পক্ষে।
নেতৃবৃন্দ সকল মুসলিম দেশ, সংস্থা ও নেতৃবৃন্দকে একত্রিত হয়ে গঠনমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে জোরদার করে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ও স্বীকৃতি বাতিল করার প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়। তাছাড়া মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও উন্নতির লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশী মুসলিমস ইউকে’র মজলিসে কিয়াদতের সদস্যরা হচ্ছেন- হাফেজ মাওলানা শামছুল হক, চেয়ারম্যান কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস, শেখ আব্দুল কাউয়ুম, ইমাম ও খতিব ইস্ট লন্ডন মসজিদ, হাফেজ মাওলানা আবু সাঈদ চেয়ারম্যান শরীয়া কাউন্সিল ইউকে, হাফেজ মাওলানা আব্দুল জলীল সভাপতি আঞ্জুমানে আল ইসলাহ ইউকে, মাওলানা শোয়েব আহমদ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, মাওলানা আব্দুল কাদের সালেহ সভাপতি খেলাফত মজলিস ইউকে, মাওলানা একে মওদুদ হাসান ইমাম ও খতিব পিকাডেলী মসজিদ, মাওলানা জমশেদ আলী সভাপতি মাজাহিরুল উলুম লন্ডন, মাওলানা সিরাজুল ইসলাম সাবেক ইমাম সাউথ এন্ড মসজিদ, মুফতি শাহ সদরুদ্দীন সভাপতি জমিয়তে উলামা ইউরোপ, শেখ ইমদাদুর রহমান মাদানী প্রিন্সিপাল মাজাহিরুল উলুম মাদ্রাসা, হাফেজ মাওলানা আবুল হোসাইন ইমাম ইস্ট লন্ডন মসজিদ, মুফতি মাওলানা আব্দুল মোন্তাকিম প্রিন্সিপাল মদীনাতুল খায়ের আল-ইসলাম, মাওলানা আব্দুল মালিক ইমাম বায়তুল আমান মসজিদ, মাওলানা মুমীনুল ইসলাম ফারুকী উলামা কাউন্সিল দাওয়াতুল ইসলাম, হাফেজ মাওলানা শফিকুর রহমান আল কুরআন ইন্সস্টিটিউট লন্ডন, শায়েখ মাহমুদুল হাসান ইমাম সাউথ এন্ড মসজিদ, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী ইমাম ব্রিকলেন মসজিদ, মাওলানা সাদিকুর রহমান ইমাম আল-আকসা মসজিদ ডকল্যান্ড। সংবাদ বিজ্ঞপ্তি

