ঢাকাকে ৯ উইকেটে হারালো সিলেক্ট সিক্সার্স
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৭
দেশ ডেস্ক: আসরের প্রথম ম্যাচেই জুটিতে শতরানের কৃতিত্ব দেখালো সিলেট সিক্সার্স। আর ম্যাচ শেষে দেখলো তারা ৯ উইকেটের জয়। ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৩৭ রানের টার্গেট পার করে তারা ১৯ বল হাতে রেখেই। সিলেটের দুই ওপেনারই পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। নিজের উইকেট দেয়ার আগে ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার করেন ৬৩ রান। আর লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা অপরাজিত থাকেন ৬৯ রানে ।
ঢাকা ডায়নামাইটসের বল হাতে একমাত্র উইকেটটি পান ঢাকা ডায়নামাইটসের পাকিস্তনি বংশোদ্ভূত ইংলিশ লেগস্পিনার আদিল রশিদ।

