|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. ‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট


প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল গতকাল (সোমবার) বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে তার হার্টে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসা হয়। মঙ্গলবার হাসপাতাল থেকে জানানো হয়েছে, তামিম আপাতত শঙ্কামুক্ত।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তামিম মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট। তিনি তার সুস্থতার জন্য দেশের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন। বিপদের সময় যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফেসবুকে তামিম পোস্ট করেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি।

হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে, কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

আল্লাহ তা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

 

খেলাধুলা এর আরও খবর
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top