অটোম্যাক’র উদ্যোগে গালা ডিনার ও বিজনেস নেটওয়ার্ক ইভেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৭
লন্ডন, ১৯ অক্টোবর: স্বনামধন্য এক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অটোম্যাক এক্সিডেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে গালা ডিনার ও বিজনেস নেটওয়ার্ক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি ব্যাংকুটিং হলে অনুষ্ঠিত গালা ডিনার ও বিজনেস নেটওয়ার্ক ইভেন্ট অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ক্লায়েন্ট, শুভানুধ্যায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি অংশগ্রহণ করেন। জুহেল রহমান আশুকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল। তিনি বলেন, এই ধরনের ব্যবসা দীর্ঘদিন চালানো খুবই কঠিন, কিন্তু জুহেল রহমান আশুক সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে আজ প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সামাদ চৌধুরী, শেফ অনলাইনের ডিরেক্টর এম এ সালিক মুনিম, শরীফ আলী, এটিএন বাংলার ডিরেক্টর সুফি মিয়া, মিডিয়া লিংকের ডিরেক্টর মুজিব, আলতাফ হোসাইন, আব্দুল হক, আতিফ মালিক প্রমূখ।
বক্তারা বলেন, ব্রিটেনে বাংলাদেশী তরুণ প্রজন্মের ব্যবসায়ী উদ্যোক্তাদের সফলতার হার দিন দিন বাড়ছে। তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা জুহেল রহমান আশুক দীর্ঘদিন যাবত সফলতার সাথে তিনি এই ব্যবসা পরিচালনার মাধ্যমে কমিউনিটিতে স্বনামে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের পরিচালক জুহেল রহমান আশুক বলেন, দীর্ঘদিন থেকে অটোম্যাক তাদের ক্লায়েন্টদের সর্বোচ্চ সেবা দিয়ে আসছে। এ সময় তিনি আরো দু’টি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে অটোম্যাকের কার্যক্রমের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

