ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ডিনার পার্টি : ৪১ লক্ষ টাকার অনুদান ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৭
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের বিশেষ আলোচনা সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের দ্যা অ্যার্টিয়াম হলে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদুর রশীদের সভাপতিত্বে এবং ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল ও কণ্ঠশিল্পী রওশন আরা মনির যৌথ সঞ্চালনায় এ ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সারে মোলভেলী ডিষ্ট্রিক’র ভাইস চেয়ারম্যান কাউন্সিলার জাহাঙ্গীর হক। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসিসটেন্ট ট্রেজারার আবদুল মতলিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এসআই আজাদ আলী, বাংলাদেশ থেকে আগত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ডিরেক্টর ও সিইও কর্নেল (অবঃ) শাহ আবিদুর রহমান, কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই, বিসিএ প্রেসিডেন্ট কামাল ইয়াকুব ও প্রাক্তণ সেক্রেটারি জেনারেল এম এ মুনিম, বাংলাদেশ থেকে আগত পিকে এসএস চেয়ারম্যান এসকিউ কে আহমেদ, চ্যানেল এস-এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের এডভাইজারী কমিটির প্রেসিডেন্ট এমএ আহাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান রফিক মিয়া, ভাইস চেয়ারম্যান এম এ মতিন, ট্রেজারার আব্দুল মিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, বিসিএ সেক্রেটারি অলি খান, বিবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিব চৌধুরী, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরী, ব্যারিস্টার আবুল কালাম, ডাঃ আলা উদ্দিন, শেখ ফারুক আহমদ, মারুখ চৌধুরী, এনামুল মুনিম শামীম লোদী, পলি রহমান, এখলাছুর রহমান আলী, আব্দুল বাসিত খান, জামাল উদ্দিন আহমদ, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমদ ময়েজ, সুরমার বার্তা সম্পাদক আব্দুল কাইয়ূম, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক এনাম চৌধুরীসহ আরো অনেকে। অনুষ্ঠানের মিছবাহ জামাল বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে অপারেশন থিয়েটার চালু করতে কমপক্ষে ১২ কোটি টাকার প্রয়োজন। এ লক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠান ও ডিনার পার্টির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউকেবিসিসিআইর চেয়ারম্যান ড. ইকবাল আহমদ ওবিই ১০লক্ষ টাকা, ঢাকা রিজেন্সির চেয়ারম্যান মুসলেহ আহমদ ৫লক্ষ টাকা, মনজুরুসামাদ চৌধুরী মামুন ৫লক্ষ টাকা (বেড ডোনার), আব্দুল মনাফ (বেড ডোনার) ৫ লক্ষ টাকা ও আরো ১৬ জন বিশিষ্ট ব্যক্তি ১ লক্ষ টাকা করে প্রদানের ঘোষণা দেন। সর্বমোট ৪১লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এদিকে গত ১০ অক্টোবর বাংলাদেশে অবস্থিত ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটকে ১ কোটি ২ লক্ষ টাকার চেক প্রদান করেন। অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রতিষ্ঠাকালীন অনুদান ও সহযোগিতাকারী মরহুম মুহাম্মদ ইয়াকুব, মরহুম তারা মিয়া খান, মরহুম গয়াস মিয়া ও সদ্যপ্রয়াত মরহুম হেলাল চৌধুরীসহ সকলের রুহের মাগফিরাত কামনা করে মাওলানা আবদুল কুদ্দুসের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

