|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. বাংলাদেশ
  3. স্বজন হারানোর বেদনা আমরা জানি: প্রধানমন্ত্রী

স্বজন হারানোর বেদনা আমরা জানি: প্রধানমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনী ,আইনশৃংখলা বাহিনী ও রাখাইন সম্প্রদায়ের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বজন হারানোর বেদনা আমারা জানি। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জনসভায় তিনি এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বলেন, মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় দিয়েছি। কারন স্বজন হারানোর বেদনা আমরা জানি। আমরাও একসময় হারিয়ে পাশ^বর্তী দেশে আশ্রয় নিয়েছিলাম। এখন যারা স্বজন হারিয়েছে তাদের ব্যাপারে যতটুকু করা দরকার আমরা করছি। স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই চেষ্টা করছে তাদের সহাযোগিতা করছে। যতদিন তাদের ফেরৎ নেয়া না হয় আমরা সহযোগিতা করেই যাব। আমাদের যা করার আমরা করছি, সঙ্গে সঙ্গে আন্তজার্তিক সম্প্রদায়কে বলবো তারা যেন মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে তারা যেন তাদের নাগরিকদের মিয়ানমারে ফেরত নিয়ে যায়।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তাতে কি তাদের বিবেককে নাড়া দেয় না? একজনের ভুলে এভাবে লাখ লাখ মানুষ ঘরহারা হচ্ছে। তােেদর মা বোনেরা যেভাবে নির্যাযিত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ আজকে কষ্ট পাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ আজকে ঘরবাড়ি হারা, আমরা শান্তি চাই। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা ১৬ কোটি মানুষের দেশ। সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি। সেখানে আরো ২/৫/৭ লাখ মানুষকেও খেতে দিতে পারবো। তাদের আশ্রয়ের জন্য এখানে এসেছে তাদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সূত্র: মানবজমিন

 

বাংলাদেশ এর আরও খবর
বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

রংপুরে আরও তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

রংপুরে আরও তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

অমর একুশে বইমেলা স্থগিত

অমর একুশে বইমেলা স্থগিত

তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top