|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. ‘বুড়ো’ আফ্রিদির ঝড়ো সেঞ্চুরি

‘বুড়ো’ আফ্রিদির ঝড়ো সেঞ্চুরি


প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৭

দেশ, ২৩ আগস্ট: ক্যারিয়ারের বিদায় লগ্নে এসে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের এ মারকুটে ব্যাটসম্যান ১৯৯৬ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই সেঞ্চুরির দেখা পান। মাত্র ৩৭ বলে অবিশ্বাস্য এক সেঞ্চুরি তুলে নেন। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দীর্ঘদিন ছিল তার দখলে। ৩৯৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি দেখেছেন ৬ বার। আর ২৭ টেস্টে সেঞ্চুরি করেছেন ৫টি। টি-টোয়েন্টি তার প্রিয় ফরমেটে এতদিন কোনো সেঞ্চুরি ছিল না। তবে ক্যারিয়ারের প্রায় শেষ লগ্নে এসে তিন অংকের ম্যাজিক ফিগার দেখলেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন শহিদ আফ্রিদি। কিন্তু এখনো বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে খেলে চলেছেন ৩৭ বছর বয়সী এ তারকা। এখন খেলছেন ইংলিশ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে। সেখানে হ্যাম্পশায়ারের হয়ে ডার্বিশয়ারের বিপক্ষে আফ্রিদি ঝড়ো ব্যাটিংয়ে তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি।

টি-টোয়েন্টি ব্ল্যাস্টের প্রথম কোয়ার্টার ফাইনালে ডার্বিতে টস হেরে আগে ব্যাটে যায় হ্যাম্পশায়ার। ডার্বিশায়ারের বিপক্ষে শুরুতেই ব্যাটে ঝড় তোলেন আফ্রিদি। ৭ ছক্কা ও ১০ চারে মাত্র ৪৩ বলে ১০১ রানে আউট হন তিনি। তিনি সেঞ্চুরি তুলে নেন ৪২ বলে। আফ্রিদি যখন আউট হন তখন হ্যাম্পশায়ারের সংগ্রহ ১২.২ ওভারে ২ উইকেটে ১৪৬ রান। এছাড়া অধিনায়ক জেমস ভিঞ্চি করেন ৩৬ বলে ৫৫ রান।

হ্যাম্পশায়ার ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৯ রান। জবাবে ১৯.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয় ডার্বিশায়ার। এতে ১০১ রানের বিশাল জয় নিশ্চিত করে আফ্রিদির হ্যাম্পশায়ার। এতে টি-টোয়েন্টি ব্ল্যাস্টে সর্বশেষ ৮ মৌসুমে সপ্তমবার ফাইনালের পথে হ্যাম্পশায়ার। আফ্রিদি অনেকদিন ধরে ওপেন করেন না। সাধারণত ৭ কিংবা ৮ নম্বরে ব্যাটে নামেন তিনি।

হ্যাম্পশায়ারের হয়ে তিনি সর্বশেষ ওপেন করেন ২০১১ সালের ফাইনালে। কিন্তু এদিন কী মনে করে অধিনায়ক ও কোচ তাকে দিয়ে ওপেন করান। আর ওপেন করতে নেমেই ইতিহাস গড়ে ফেলেন আফ্রিদি। টি-টোয়েন্টির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। দেশের হয়ে আফ্রিদি ৯৮ টি-টোয়েন্টিতে ৪ ফিফটি করলেও কোনো সেঞ্চুরি নেই। আর দেশ-বিদেশে মোট ২৫৬ টি-টোয়েন্টি এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এছাড়া তার আছে ৯ ফিফটি।

 

খেলাধুলা এর আরও খবর
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top