|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. বাংলাদেশ
  3. খেতে চাওয়ায় শতবর্ষী মাকে জখম করল পাষণ্ড ছেলে

খেতে চাওয়ায় শতবর্ষী মাকে জখম করল পাষণ্ড ছেলে


প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৭

দেশ, ১৬ আগস্ট: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে খেতে চাওয়ায় শত বছর বয়সী তাসলেমা খাতুন (৯৮) নামে এক মা নিজ সন্তান বদিরউদ্দীন ও বউমার কাছে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, বৃদ্ধ মা তাসলেমা খাতুনকে মারপিট করে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে ওই পাষণ্ড ছেলে। পরে স্থানীয়রা বৃদ্ধ তাসলেমা খাতুনকে রাস্তা থেকে উদ্ধার করে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোন।

গ্রামবাসী ও স্থানীয় সংবাদকর্মী কবিরুল ইসলাম কবির জানান, ডাঙ্গীপাড়া এলাকার মৃত সফিরউদ্দীনের স্ত্রী বৃদ্ধা তাসলেমা খাতুন। স্বামী মারা যায় ৩০ বছর আগে। মারা যাওয়ার সময় তার স্বামী দুই ছেলে দুই মেয়ে রেখে যায় এবং দুই ছেলের নামে তিন একর ৩০ শতাংশ জমি দলিল করে দেয়। বড় ছেলের ছেলে (নাতি) ভুল বুঝিয়ে বৃদ্ধা তাসলেমা খাতুনের কাছ থেকে জমিগুলো দলিল করে নেয়। বৃদ্ধা তাসলেমা খাতুন চোখে ঠিকমতো দেখে না, কানে তেমন শোনেন না, মুখে কথা বলতে পারেন না। সেই জের ধরে প্রায় নির্যাতন করত বৃদ্ধের ছেলে ও বউমা।

মঙ্গলবার সকালে বৃদ্ধা তাসলেমা খাতুন ক্ষুধার্ত অবস্থায় বড় বউমার কাছে ভাত চাইতে গেলে গালাগালি শুরু করেন। পরে ছেলে বদিরউদ্দীন ভাত চাওয়ার জন্য বৃদ্ধা মায়ের মুখে আঘাত করে। এ সময় তার বাম চোখের নিচের অংশ ফেটে রক্তাক্ত হয়ে যায়। পরে ছেলে নির্যাতন করে বাড়ি থেকে বের করে নিজ মাকে।

এ বিষয়ে বৃদ্ধা মায়ের ছোট ছেলে হরিপুর উপজেলা শাখার বিআরডিবির কর্মচারী মোসলেমউদ্দীন (সুধু) মুঠোফোনে বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। এভাবে মাকে মারধর করা ঠিক হয়নি।

হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলাদেশ এর আরও খবর
বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

রংপুরে আরও তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

রংপুরে আরও তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

অমর একুশে বইমেলা স্থগিত

অমর একুশে বইমেলা স্থগিত

তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top