|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. স্টেপনী গ্রীন স্কুলকে একাডেমী করার চেষ্টা রুখে দাঁড়ানোর আহবান

স্টেপনী গ্রীন স্কুলকে একাডেমী করার চেষ্টা রুখে দাঁড়ানোর আহবান


প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭

টাওয়ার হ্যামলেটসের ‘স্টেপনী গ্রীন বয়েজ স্কুল’কে একাডেমী করার পরিকল্পনার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুন বৃহস্পতিবার স্থানীয় স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে ‘প্যারেন্টস কমিউনিটি অ্যালায়েন্স এগেইস্ট স্টেপনী গ্রীন একাডেমী প্রপোজলি’ এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল কাদির সালেহ। সভা পরিচালনা করেন শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টারের ট্রাস্টি আশরাফ চৌধুরী ও কলেকটিভ অব বাংলাদেশী স্কুল গভর্ণসের চেয়ারপার্সন ও টাওয়ার হ্যালেটস প্যারেন্টস সেন্টারের ট্রাস্টি শাহানুর আহমদ খান। সভায় উপস্থিত পিতা মাতা ও কমিউনিটি নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সাথে আলোচনা ছাড়া স্কুলকে একাডেমি করতে যাচ্ছে। স্কুলটি একাডেমীতে রূপান্তরিত হলে স্থানীয় কাউন্সিল, অভিভাবক, প্যারেন্টস গাভর্ণরের মতামতের কোনো মূল্য থাকবে না। যদিও ডিপার্টমেন্ট ফর এডুকেশন এর নিয়ম অনুসারে স্কুলকে একাডেমিতে রূপান্তরিত করার প্রাক্কালে স্কুলের স্টুডেন্ট, অভিভাবক, স্টাফ, সংশ্লিষ্ট স্টেইক হোলডার্স, এমনকি কমিউনিটির সাথে পরামর্শ সভা করে পূর্ণ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।

কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, পিতা-মাতার সাথে প্রকৃত পক্ষে কোন সভা বা ভোটের মাধ্যমে কোন ধরনের মতামত নেওয়া হয়নি। আর স্থানীয় কমিউনিটির সাথে একেবারেই কোন আলোচনা করা হয়নি। এতে প্রতীয়মান হয় যে, স্কুল কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ব্যক্তি স্বার্থে এই বয়েজ স্কুলকে একাডেমি করতে যাচ্ছে। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ স্কুলকে একাডেমিতে পরিণত না করার জোর দাবি জানান। প্রয়োজনে কমিউনিটিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন। এর আগে গত ২৭ জুন একই স্থানে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা মোঃ আজিজুর রহমান। সভা যৌথভাবে পরিচালনা করেন শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টারের ট্রাস্টি পেরেন্ট আশরাফ চৌধুরী ও কলেকটিভ অব বাংলাদেশী স্কুল গর্ভনরসের চেয়ারপার্সন ও টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারের ট্রাস্টি শাহানুর আহমদ খান।

এ ব্যাপারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস এবং এডুকেশন লিড মেম্বার কাউন্সিলার এ্যামি ওয়াইট গির্ভস বলেন, স্কুলের যেকোন পরিবর্তন করতে হলে অবশ্যই অভিভাবক ও কমিউনিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে স্কুল কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা রয়েছে। উক্ত দু’টি সভায় যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার আয়াস মিয়া, সিএনএ এর প্রধান মোঃ ছানু মিয়া, স্টেপনী গ্রীন স্কুলের সাবেক স্কুল গভর্ণর আহবাব মিয়া, স্টিফোর্ড সেন্টারের ট্রাস্টি ও চেয়ারপার্সন মোঃ মোস্তফা উদ্দিন, শাহজালাল মস্ক এন্ড কার্লচারাল সেন্টারের ট্রাস্টি নূরুল ইসলাম, মাহবুবুর রহমান ও শামীম চৌধুরী, ক্যানসার রিসার্স এর ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইসলাম, কমিউনিটি নেতা আহবাব হোসেন, খয়ের আহমদ, পুরু মিয়া, মোঃ সুলতান হায়দার, নূর উল্লাহ, ওবায়দুর রহমান চৌধুরী, মোঃ সফিকুর রহমান, আজিজুর রহমান, মোঃ আব্দুল মালিক, আসাওয়ার আলী, মোঃ শামিম, গিয়াস উদ্দিন, আহমদ আলী, অফিসার নজরুল মোস্তফা, খালিক মিয়া, মেইনস্ট্রিম অফিসার আমিনুল হক, এম এ মালেক, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, সোয়া মিয়া, সৈয়দ তাজুদ মিয়া, কলা মিয়া, মুহিবুর রহমান চৌধুরী প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top