|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. বাংলাদেশ
  3. চলে গেলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা লতিফুর রহমান

চলে গেলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা লতিফুর রহমান


প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৭

ঢাকা প্রতিনিধি: সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান আর নেই। গত ৬ জুন মঙ্গলবার সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিচারপতি লতিফুর রহমানের মরদেহ গত ৬ জুন দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হয়। বিচারপতি লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলা ১১টার পর আপিল বিভাগ ও একটার পর উচ্চ আদালত বসেননি। জানাজার পর বিকেলে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের ভাগনে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, মাস খানেক আগে বিচারপতি লতিফুর রহমানের স্ট্রোক হয়েছিল। প্রথমে ল্যাবএইডে, এরপর অ্যাপোলো হাসপাতালে ও পরে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাদ জোহর জানাজা হয়। জানাজায় সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, বিচারপতি কে এম হাসান, বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ও বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আইনজীবীদের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এম আমীর-উল ইসলাম, মওদুদ আহমদ, মঈনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, আবদুল বাসেত মজুমদার, এ এফ হাসান আরিফ, জয়নুল আবেদীন প্রমুখ অংশ নেন।

জানাজার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। জানাজা প্রাঙ্গণে এক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বিচারপতি লতিফুর রহমান অত্যন্ত ভালো লোক ছিলেন। প্রধান বিচারপতি ও আইনজীবী হিসেবে আমি ওনাকে পেয়েছি। অনেক হাসিখুশি ছিলেন, বিচার বিভাগের সাবেক অভিভাবক ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত।’ ১৯৩৬ সালের ১ মার্চ যশোরে বিচারপতি লতিফুর রহমান জন্মগ্রহণ করেন। বাবা খান বাহাদুর লুৎফর রহমান ছিলেন যশোরের প্রথিতযশা আইনজীবী।

বিচারপতি লতিফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর সেখান থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। ১৯৬০ সালে তিনি আইন পেশায় যোগ দেন। ১৯৭৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন লতিফুর রহমান। ১৯৮১ সালে তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। ১৯৯০ সালের ১৫ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। ২০০০ সালের ১ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান। ওই সময় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তিনি আলোচিত ছিলেন।

 

বাংলাদেশ এর আরও খবর
বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

বাংলাদেশি পাসপোর্ট মানেই ‘সন্দেহ’, বন্ধ হচ্ছে ভিসা

রংপুরে আরও তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

রংপুরে আরও তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত

পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

মানুষ আনন্দ-উৎসবের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করছে : মৌলভীবাজার পুলিশ সুপার

পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকা করিমের ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

অমর একুশে বইমেলা স্থগিত

অমর একুশে বইমেলা স্থগিত

তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top