|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বর্ণাঢ্য আয়োজনে এমসি একাডেমী’র প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে এমসি একাডেমী’র প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৭

লন্ডন, ২৫ মে: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের প্রথম ঐতিহাসিক পুনর্মিলনী। গত ২১ মে রোববার পূর্ব লন্ডনের অভিজাত হল দ্যা অট্রিরিয়াম লন্ডনে বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রাক্তণ শিক্ষার্থীদের অংশগ্রহণে হল পরিণত হয়েছিল এক খন্ড এমসি একাডেমীতে। পুনর্মিলনী অনুষ্ঠানকে নান্দনিক পরিবেশ সৃস্টির লক্ষ্যে অট্রিয়ামের প্রবেশধারে এমসি একাডেমীর আধুনিক গেইটের আদলে তৈরি করা হয়েছিল হুবহু আরো একটি এমসি একাডেমী গেইট। এমসি একাডেমীর প্রকৃত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তৈরি করা হয়েছিলো একাডেমীর কেন্টিনের মত আরো একটি কেন্টিন। যেখানে চা, বিস্কুট, পান-সুপারী, চানা, মুড়ি ও হালকা আপ্যায়নের ব্যবস্থা ছিলো।

দুপুর ১টায় অনুষ্ঠানের সূচনা হয়। উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আরেফ মঞ্জুর চৌধুরী মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি আব্দুল হাই। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়াত করেন তোফায়েল আহমদ। এরপরই বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথিসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আরেফ মঞ্জু চৌধুরী মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ আফসারুল ইসলাম আফসর। উদযাপন পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফেরদৌস আলমের পরিচালনায় স্মারক প্রকাশনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে প্রথম ব্রিটিশ বাংলাদেশী এমপি রুশনারা আলী।
এসময় রুশনারা আলী বলেন, এমসি একাডেমী একটি ঐতিহাসিক ও স্বনামধন্য বিদ্যালয় হিসাবে দেশ এবং বিদেশে সু-প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ে যারা অধ্যায়ন করেছেন নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান। বৃটেনের মাটিতে একাডেমীয়ানদের আজকের এ অনুষ্ঠান প্রশংসার যোগ্য। আজকে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান প্রমাণ করে এই বিদ্যালয় যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের সৃষ্টি করেছে। আমি এ যাবত বহু অনুষ্ঠানে গিয়েছি আজকের মত এত আনন্দঘন পরিবেশ খুব কমই দেখেছি। আমি এই বিদ্যালয়ের সর্বাত্মক সাফল্য ও আয়োজকদের এ ধরনের সুন্দর মহতি অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও শিক্ষক কাউন্সিলার আ ম অহিদ আহমদ। তিনি বলেন, এমসি একাডেমীতে পড়ালেখার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এ বিদ্যালয় শত শত গুনিজনের জন্ম দিয়েছে। যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক আসনে অধিষ্ঠিত রয়েছেন। তিনি বলেন, আজকে বৃটেনে বসবাসরত একাডেমীয়ানদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আজকের মহামিলন আমাদের অতীত বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটি সেতুবন্ধন রচনা কবে বলে আমি মনে করি। যদিও আমি বিদ্যালয়ের শিক্ষক ছিলাম তথাপি ছাত্র হিসাবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। আজকে পুনর্মিলনীর সর্বাত্মক সফলতা কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার।

এসময় দপ্তর সম্পাদক আব্দুল লতিফের তত্ত্বাবধানে নির্মিত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ও ইতিহাস ঐতিহ্যের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় টিভি উপস্থাপক সায়েক আহমদের কৌতুক ও বাচ্চাদের নিয়ে বিনোদনের মাধ্যমে মাতিয়ে তুলেন উপস্থিত শিক্ষার্থীবৃন্দ ও অতিথিদের। যাদু প্রদর্শন করেন জনপ্রিয় যাদু শিল্পী যাদু মানিক। অনুষ্ঠানকে তালহা আহম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত হয় আকর্ষণীয় রাফেল ড্র পর্ব। অনুষ্ঠানে উদযাপন পরিষদের পক্ষ থেকে বৃটেনে অবস্থানরত প্রতিষ্ঠানের সবচেয়ে বয়োজ্যেষ্ট ছাত্র ফারুক আহমদ চৌধুরীকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতি সম্পাদক ফখরুল ইসলাম ও নাজিম উদ্দিন রাজু আহমদ এর যৌথ পরিচালনায় সংগীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত শিল্পি সুমেন অধিকারী, শতাব্দি কর ও সৈয়দা তানিয়া। উদযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের জিএস ও দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, জিএস অপু শাহরিয়ারের পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ নজরুল ইসলাম, আমিরুল ইসলাম বাচ্চু, সৈয়দ তারেক আহমেদ, শাহজাহান আহমেদ চৌধুরী, রেহান আহমেদ চৌধুরী, আলহাজ্ব লায়েকুল ইসলাম, আব্দুস সালাম, হেলাল উদ্দিন, লুতফুর রহমান, তমজ্জুল আলী, সহ সভাপতি আনওয়ারুল ইসলাম জবা, হাফিজুর রহমান হাফিজ, এমদাদ আহমদ, দিদার আহমদ চৌধুরী, শামীম আহমদ, এনাম আহমদ, এনায়েত হোসেন অলক, মো: আলমগীর শাহজাহান, মিকাইল আহমদ চৌধুরী, সালাহ উদ্দিন, শাহেদ আহমদ চৌধুরী শাহিন, শামীম আহমদ চৌধুরী, জামাল আহমদ, হুসেন আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, শাহা আলম চৌধুরী, কয়ছর আহমদ, হুসেন আমদ লস্কর, সৈয়দ সুহেল, আব্দুল ওয়াছি চৌধুরী ছামি, মকছুদুর রহমান চৌধুরী নেহাল, শাহানা বেগম মজুমদার, আজিজুর রহমান, শুয়েব আহমেদ, ছফির আহমেদ চৌধুরী সুবন, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কমর, রুম্মান আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম রাবেল, নাহিদ আহমদ চৌধুরী, মাসুদ চৌধুরী পাবেল, সিএবি চৌধুরী মুন্না, রফি চৌধুরী সিবা, বেলাল আহমদ চৌধুরী, রাবিয়া বেগম, চৌধুরী জুবের আহমেদ, জহুরা ইয়াসমিন চৌধুরী, মিনারা ইয়াসমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বাবরুল ইসলাম, নিজাম উদ্দিন, ওজিহ উদ্দিন আব্দুল আহাদ, জহুরুল ইসলাম, খালেদুর রহমান ফয়ছল, শাহীন আহমদ, রুবেল আহমেদ, ইমরান হোসেন, অর্থ সম্পাদক আফছারুল ইসলাম আফছর, সহ অর্থ সম্পাদক তানহার আহমদ তুহিন, রাজু আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল উদ্দিন, আলী হোসেন, সহ দপ্তর আমিনুল ইসলাম শাইস্তা, সহ সাংস্কৃতিক সম্পাদক জামাল আহমদ, ছালিক আহমদ, কামাল আহমদ, একরাম হোসেন, জাহাঙ্গীর রেজা রাজু, নির্বাহী সদস্য খালেদ আহমেদ, বিলাদুর রহমান কাশেম, শাহেদ আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু, আরেফ আহমেদ, গুলজার আহমদ, শামীম আহমেদ, এজাজুর রহমান, লুতফুর রহমান, সিরাজুল ইসলাম, আলিমা আহমেদ, শফি সামি সোহেল, জিএম টিপু সারোয়ার টিপু, এম চৌধুরী, সৈয়দ শামসুল আলম তাজ, সোহেল চৌধুরী, হোসেন লস্কর, সালেহ আহমেদ, রেদোয়ান চৌধুরী, হুসেন আহমে শাহজাহান, রিংকু আহমেদ, সোহেলী আক্তার সুমী প্রমূখ। -সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top