বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার সাবেক ম?্যানেজিং ডাইরেক্টর ও মুক্তিযুদ্ধের অন?্যতম সংগঠক আলহাজ্ব আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারী মঙ্গলবার পূর্ব লণ্ডনের ভ?্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তব?্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ,কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা,মাওলানা আব্দুল মালিক ,মাওলানা আব্দুল কুদ্দুছ ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী,প্রভাষক আব্দুল হাই ও আব্দুল লতিফ।
সভায় অন্যদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি কবি শিহাবুজ্জামান কামাল,সহসভাপতি বদরুজ্জামান বাবুল,যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন ,যুগ্ম সম্পাদক মীর আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক হাজী ফারুক মিয়া,কমিউনিটি নেতা আনোয়ার হোসেন, নোমান চৌধুরী ও মরহুমের পুত্র রুহুল আফসার মোহাম্মদ মোরশেদ।
সভায় বক্তারা বলেন, মরহুম আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী ছিলেন মুক্তিযুদ্ধের অন?্যতম সংগঠক, সংবাদপত্রসেবী, বিশিষ্ট সমাজসেবী ও একজন দানশীল ব?্যক্তিত্ব। ব?্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত?্যন্ত পরহেজগার ও পরোপকারী ।মসজিদ ,মাদ্রাসা ,ঈদগাহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন । মরহুম এ এস মোহাম্মদ সিংকাপনী,তদীয় স্ত্রী চৌধুরী ফাতেমা আফরোজা মোহাম্মদ ও সাংবাদিক আফসার উদ্দিনের স্ত্রী মিসেস জাকিয়া খানমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক। সভায় শিরনী বিতরন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

