দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপির দুই নেতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫
দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মো. আব্দুল মুকিত, বিএনপি নেতা লুৎফর রহমান খান ও সমাজসেবক হোসেন আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে যুক্তরাজ্য বিএনপি নেতা ও সিলেট যুবদলের সাবেক নেতা লুৎফুর রহমান খানের বাড়িতে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মো. আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপি নেতা লুৎফুর রহমান ও সমাজসেবক হোসেন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারন সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজেন, জেলা বিএনপি নেতা আব্দুস শহীদ পংকি, আলা উদ্দিন আলাই, আখলাকুল আম্বিয়া বাতেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল আলী, মিছবাহ উদ্দিন মৌলা, জাবেদুল ইসলাম দিদার, জেলা ছাত্রদলের সহ সভাপতি জাহিরুল ইসলাম রাসেল, সিলেট জেলা তরুন দলের সভাপতি সারোয়ার খান মাজেদ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম রুহেল, মহানগর তরুন দলের সাধারন সম্পাদক ইসমাইল আহমদ, বিএনপি নেতা মঈনুদ্দিন, রুবেল আহমদ।
সভা শেষে লুৎফুর রহমান খানের পিতা মাহমুদ আলী খানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ফালাকুজ্জামান চৌধুরী জগলু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বিএনপি নেতা কামরুল ইসলাম নেছার ও তুরন আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি

