|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. জনগণের সরকার প্রতিষ্ঠা করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে: শরীফুল হক সাজু

জনগণের সরকার প্রতিষ্ঠা করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে: শরীফুল হক সাজু

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪

সিলেট প্রতিনিধি:: মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু বলেছেন, ‘আমি দেশ নায়েক তারেক রহমানের ম্যাসেজ দিতে আপনাদের কাছে ছুটে এসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য একটি বিষয় তোলে ধরায় আমার বিরুদ্ধে ফ্যাসিষ্ট শেখ হাসিনার এক দোসর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে প্রায় এক যুগ আমাকে আপনাদের থেকে দূরে সরিয়ে রাখে। আজ সে কোথায়? দীর্ঘ আন্দোলনের ফসল স্বরূপ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে প্রথম ধাপে বিজয় হয়েছে ঠিকই। কিন্তু পূর্ণাঙ্গ বিজয় পেতে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আমাদের অনেক দূর অগ্রসর হতে হবে। আন্দোলন করতে হবে। তারেক রহমান যেদিন আন্দোলনের ডাক দিবেন, আমরা আন্দোলনে ঝাপিয়ে পড়ব।’

তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত পৌরশহরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন। শরীফুল হক সাজু প্রায় এক যুগ পর প্রবাস থেকে বড়লেখায় আগমণ করায় এই র‌্যালি ও গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রিপন, বড়লেখা পৌর বিএনপির আহ্বায়ক মুহাচ্ছিনুর রহমান বাদল, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, জেলা বিএনপির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, মোলভীবাজার পৌর বিএনপি সদস্য সচিব মনোয়ার রহমান, সিলেট মহানগর ২২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মুস্তাক আহমদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদ প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top