|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় মহিব চৌধুরী : বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে

জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় মহিব চৌধুরী : বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে

প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৪

লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

বর্তমান প্রতিযোগিতার বিশ্বে এখনো আমরা আধুনিক শিক্ষা বিশেষ করে ইংরেজিতে পিছিয়ে রয়েছি। একজন শিক্ষার্থীর ইংরেজি ভাষায় পর্যাপ্ত জ্ঞান থাকলে তাকে বিশ্বের কোথাও আটকানো যাবে না। ইংরেজি ও কম্পিউটার শিক্ষার প্রতি শিক্ষার্থীদেরকে আরও যত্মবান করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদেরকে দায়িত্বশীল হতে হবে।

তিনি গত ২১ মার্চ শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার মাহিমা রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, ঈদ উপহার বিতরণ , ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জগন্নাথপুরের শিক্ষার্থীদের কল্যাণে গঠিত সংগঠন ‘ইনভেস্ট ইন আওয়ার রুটস’র উদ্যোগে এবং এম.জে.এম ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে ও মেধাবী শিক্ষার্থী ইমাদ আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ মো. আব্দুল হাই , জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশেদ আহমদ চৌধুরী, আমির হামজা, আমিনুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন ঘোষাগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাসেম। শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ আরিফ আহমদ।

ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন আরবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা আবু সুফিয়ান। পরে শিক্ষার্থীদের মধ্যে লটারি কুপনের মধ্য দিয়ে প্রবীণ সাংবাদিক ও শিক্ষানুরাগী মহিব চৌধুরী ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

টাওয়ার হ্যামলেটসে সামার ফেয়ারে মানুষের ঢল

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top