প্রবীন একাউন্টেন্ট আজিজুল হক মিয়ার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৩
সাউথ ইস্ট লন্ডনের এলহাম এর মিয়া এন্ড কোম্পানির প্রবীন একাউন্টেন্ট আজিজুল হক মিয়া গত ২৬ জুন সোমবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। গত ২৭ জুন এটার্নেল গার্ডেন, কেমনাল পার্ক সিডকাপে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
আজিজুল হক মিয়া সিডকাপ শাহ জালাল মসজিদের পরিচালনা কমিটির সদস্য। তিনি দেশে বহু সমাজ সেবামূলক কাজে কাজ করেছেন। তার দেশের বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। সংবাদ বিজ্ঞপ্তি

